শিরোনাম:
●   বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ ●   যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান ●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
BBC24 News
সোমবার, ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সৌদি যুবরাজের বিরুদ্ধে সমন জারি করেছে-যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সৌদি যুবরাজের বিরুদ্ধে সমন জারি করেছে-যুক্তরাষ্ট্র
১৪১৮ বার পঠিত
সোমবার, ১০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি যুবরাজের বিরুদ্ধে সমন জারি করেছে-যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে : যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আদালতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সমন জারি করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। সৌদির সাবেক এক গোয়েন্দা অ্যাজেন্টের দায়েরকৃত মামলায় যুবরাজের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

মামলার অভিযোগে সৌদির সাবেক গোয়েন্দা অ্যাজেন্ট সাদ আল-জাবরি বলেছেন, তাকে বেশ কয়েকবার গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছে। তবে সেসবের একটিও সফল হয়নি।

সৌদি যুবরাজের বিরুদ্ধে মার্কিন আদালতে এমন এক সময় সমন জারি করা হলো; যার একদিন আগে কানাডায় হিট স্কোয়াড টিম পাঠিয়ে সাদ আল-জাবরিকে হত্যাচেষ্টা করা হয়েছিল উল্লেখ করে একটি মামলা দায়ের হয়। এই মামলায় হিট স্কোয়াড (হত্যাকারী দল) পাঠানোর অভিযোগ আনা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে।

সৌদি আরবের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা ২০১৭ সাল থেকে কানাডায় নির্বাসিত রয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে সৌদি আরবের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন তিনি।

রাজপরিবারের সম্ভাব্য প্রধান টার্গেটে পরিণত হয়েছেন বলে সৌদি যুবরাজের কার্যক্রম পর্যবেক্ষণকারী ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদ আল-জাবরিকে সতর্ক করে দেয়ার পর কানাডায় তার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পুলিশের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

মামলার অভিযোগে জাবরি বলেছেন, ‘বিন সালমান সম্পর্কে এত অপমানজনক, সংবেদনশীল এবং ভয়াবহ তথ্য ড. সাদের স্মৃতি এবং মস্তিষ্কের চেয়ে বেশি আর কোথাও সম্ভবত রক্ষিত নেই। যে কারণে অভিযুক্ত বিন সালমান জাবরিকে মৃত দেখতে চান এবং গত তিন বছর ধরে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন।’

সৌদি আরবে বিরোধীদের দমনে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হওয়ার পর ২০১৭ সালে তুরস্ক হয়ে কানাডায় পাড়ি জমান আল-জাবরি। যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্বেচ্ছা-নির্বাসিত সাবেক এই গোয়েন্দা কর্মকর্তাকে দেশে ফেরানোর চেষ্টা করেন।

জাবরিকে দেশে ফেরাতে দুর্নীতির অভিযোগ এনে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশও জারি করে সৌদি আরব। কিন্তু পরবর্তীতে সংস্থা অন্যান্য দেশের সমালোচনার মুখে রেড নোটিশ প্রত্যাহার করে নেয় ইন্টারপোল।

জাবরি বলেছেন, ২০১৮ সালের অক্টোবরে রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দুই সপ্তাহের মধ্যে কানাডায় টাইগার স্কোয়াডের সদস্য পাঠিয়ে দেন সৌদি যুবরাজ। এই স্কোয়াডের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা।

সৌদি যুবরাজ ছাড়াও আরও ১২ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আদালত সমন জারি করেছেন। এতে বলা হয়েছে, আদালতের সমন জারির জবাব দিতে ব্যর্থ হলে অবধারিতভাবেই অভিযোগের ব্যাপারে রায় দেয়া হবে।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি

আর্কাইভ

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের