শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » কেমন আছেন ক্যাসিনোর সম্রাট-শামীম ও আলোচিত তারা?
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » কেমন আছেন ক্যাসিনোর সম্রাট-শামীম ও আলোচিত তারা?
১৫৬৭ বার পঠিত
বুধবার, ১২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেমন আছেন ক্যাসিনোর সম্রাট-শামীম ও আলোচিত তারা?

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা : বাংলাদেশে আলোচিত ঘটনা ও মামলায় বেশ কয়েকজন কারাবন্দি এখন কারাগারের বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷ অভিযোগ আছে তারা আসলে ‘ভালো থাকার’ জন্যই নানা কৌশলে হাসাপাতালে অবস্থান করছেন৷ তাদের মধ্যে জি কে শামীম, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও ডেসটিনির রফিকুল আমীন অন্যতম৷ক্যাসিনোর সম্রাট-শামীম, ওয়েস্টিনের পাপিয়া এবং সর্বশেষ করোনা ভুয়া টেস্ট কেলেঙ্কারির সাহেদ-সাবরিনারা কেমন আছেন? কারাগারে তাদের কেমন কাটছে দিনকাল?

গত ২২ ফেব্রুয়ারি বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়াকে আটক করা হয়
এর মধ্যে ক্যাসিনো কেলেঙ্কারির জিকে শামীম ‘বড় কাজ’ করে ফেলেছিলেন৷ দুইটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ফেলেছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত তার জামিন বাতিল হয়ে যায়৷

জিকে শামীমের বিরুদ্ধে অস্ত্র মামলায় গত জানুয়ারি মাসে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়৷ কিন্তু পরে করোনা শুরু হওয়ায় এখন বিচার কাজ বন্ধ আছে৷ তার বিরুদ্ধে মোট চারটি মামলা৷ দুইটি মামলায় সে জামিন নিয়েছিল গত ফেব্রুয়ারি মাসে ‘তথ্য গোপন করে’ উচ্চ আদালত থেকে৷ তাকে অস্ত্র মামলায় ছয় মাস এবং মাদক মামলায় এক বছরের জামি দেয়া হয়েছিল৷ তবে রাষ্ট্রপক্ষের আবদেনে সেই জামিন পরে বাতিল হয়ে যায়৷ গত বছরের ২০ সেপ্টেম্বর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশি মদ, অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন জিকে শামীম৷

ক্যাসিনো কেলেঙ্কারির আরেক আলোচিত নাম ঢাকা দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুইটি মামলায় চার্জশিট দেয়া হয়েছে৷ অস্ত্র মামলায় গত ৬ নভেম্বর এবং মাদক মামলায় ১৫ ডিসেম্বর চার্জশিট দেয়া হয়৷ মাদক মামলায় দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি এনামুল হক আরমানও আসামি৷ মামলা গুলোর বিচার এখনে শুরু হয়নি৷

---ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঢাকা দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি মানিল্ডারিং মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি৷ তিনি ও তার সযোগীদের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা আছে৷ ক্যাসিনোর ঘটনায় গত বছরের ১৮ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়৷

বেশিরভাগ মামলায় এরইমধ্যে চার্জশিট দেয়া হয়েছে: এআইজি সোহেল রানা

এদিকে ক্যাসিনোর ঘটনায় আলোচিত দুই ভাই ওয়ান্ডারার্স ক্লাবের এনামুল হক এনু ও রূপনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে ২৩ জুলাই৷ তাদের কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ ১০ কোটির বেশি টাকা উদ্ধার করা হয়েছিল৷ তবে ক্লাবের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারের নাম চার্জশিটে নাই৷ এই দুই ভাই অনেক দিন ধরে পলাতক থাকলেও তাদের গত ১৩ জানুয়ারি আটক করা হয়৷

পাপিয়া সমাচার:

গত ২২ ফেব্রুয়ারি দেশের বাইরে পালানোর সময় বিমানবন্দর এলাকা থেকে দুই সহযোগীসহ গ্রেপ্তার হন বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়া৷ পাপিয়া তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে ২৯ জুন অস্ত্র আইনের একটি মামলায় চার্জশিট দেয়া হয়েছে৷ তাদের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট দেয়ার কথা আছে ২৬ আগস্ট৷ পাপিয়ার বিরুদ্ধে মাদকের মামলাও আছে৷

সাহেদ-সাবরিনা:

ভুয়া করোনা প্রতিবেদন এবং অবৈধভাবে অর্থ আয়ের অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারে চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফ চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট দেয়া হয়েছে ৮ আগস্ট৷ মামলাটি তদন্ত করেছে ডিবি৷ আর রিজেন্ট হাসপাতালের মো. সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার চার্জশিট দেয়া হয় ৩০ জুলাই৷ তার বিরুদ্ধে ভুয়া করোনা টেস্ট রিপোর্টের তদন্ত চলছে৷বন্দিদের কারাগারের বাইরে আদালতের নির্দেশে বা চিকিৎসকদের পরামর্শে পাঠানো হয়: এআইজি (প্রিজন)

অধিকাংশ মামলায় চার্জশিট:

---ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকাসহ সারাদেশে ৩০টির বেশি মামলা হয়৷ গ্রেপ্তার হয় একশর বেশি৷ ওই মামলাসহ পরের আলোচিত ঘটনা ও মামলাগুলো ব়্যাব, সিআইডি, ডিবি, থানা পুলিশ ও দুদক তদন্ত করছে৷ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি মো. সোহেল রানা জানান, ‘‘বেশিরভাগ মামলায়ই এরইমধ্যে চার্জশিট দেয়া হয়েছে৷ দুইটি মামলার তদন্ত কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷ সেই মামলাগুলোর নতুন তদন্ত কর্মকর্তা দেয়া হয়েছে তদন্তের জন্য৷ বাকি মামলাগুলো অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে পুলিশ প্রতিবেদন দেয়া সম্ভব হবে বলে মনে করছি৷’’

কেমন আছেন তারা:

জি কে শামীম, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং ডেসটিনির চেয়ারম্যান রফিকুল আমিন আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে৷ সম্রাটকে কেবিনে রাখা হয়েছে৷ বাকি দুইজন আছেন প্রিজন সেলে৷ কারাসূত্রে জানা গেছে ঢাকায় আরো নয়জন কারাবন্দি এখন কারাগারের বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷ আর কারাগারে থাকা অন্য ‘ভিআইপি’ আসামিরা সেখানে বসেই আইনের বাইরে নানা সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ৷

পরীক্ষা না করে করোনা সংক্রমণের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগ ওঠা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে বুধবার আটক করা হয়েছে৷ ঢাকার উত্তরা পশ্চিম থানায় ব়্যাবের দায়ের করা মামলায় বলা হয়েছে, ভুয়া রিপোর্ট দিয়ে প্রায় ছয় হাজার লোকের কাছ থেকে দুই কোটি ১০ লাখ টাকা আদায় করেছে রিজেন্ট হাসপাতাল৷ ওই মামলায় সাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়েছে৷

অভিযোগ উঠেছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কান্ডে গ্রেপ্তার সাজিন এন্টারপ্রাইজের মালিক শাহাদত হোসেনসহ তার সহযোগীরা কারাগারে বসেই বাইরে তাদের টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন৷

এআইজি (প্রিজন) মো. মঞ্জুর হোসেন অবশ্য দাবি করেন, ‘‘বন্দিদের কারাগারের বাইরে আদালতের নির্দেশে অথবা চিকিৎসকদের পরামর্শেই পাঠানো হয়৷ কারা কর্তৃপক্ষ প্রশাসনিক কোনো সিদ্ধান্তে কাউকে কারাগারের বাইরে চকিৎসার জন্য পাঠায় না৷ তার সুযোগও নাই৷ অনেক সময়ই আদালত বন্দিদের আবেদনে তাদের কারাগারের বাইরে চিকিৎসার আদেশ দেন৷’’

তিনি বলেন, ‘‘কারাগারে হাসপাতাল আছে৷ সেখানকার চিকিৎসকেরাও বন্দিদের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেন৷ তারাই যাকে বাইরের হাসপাতালে চিকিৎসা প্রয়োজন বলে মনে করেন তাদের ব্যাপারে সুপারিশ করেন৷ যারা এখন বাইরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা আদালতের নির্দেশ এবং চিকিৎসকের পরামর্শেই আছেন৷’’

বিচার কবে?

গত জানুয়ারিতে জিকে শামীমের অস্ত্র মামলার বিচার প্রক্রিয়া শুরু হলেও তা করোনার কারণে থমকে যায়৷ করোনার কারণে ভার্চুয়াল আদালতে প্রধানত জামিন শুনানি হয়েছে৷ তবে ৫ আগস্ট থেকে নিমেন আদালত খুলে গেছে৷ স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে৷ আর উচ্চ আদালতেও বুধবার থেকে স্বাভাবিক কাজ শুরু হয়৷ পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান, ‘‘আলোচিত ঘটনাগুলোর আসামির বিরুদ্ধে অধিকাংশ মামলারই চার্জশিট আমরা পেয়েছি৷ তবে করোনার কারণে বিচার প্রক্রিয়া শুরু হয়নি৷ আমরা এখন অভিযোগ গঠন এবং বিচার শুরুর জন্য আবেদন করব৷ এই মাসেই তারিখ পড়বে আশা করি৷’’জিকে শামীমের অস্ত্র মামলারও বিচার শুরুর জন্য আবেদন করা হবে বলে জানান তিনি৷



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প