শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কোমায় আছেন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কোমায় আছেন
১০৫০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কোমায় আছেন

---বিবিসি২4নিউজ,ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গভীর কোমায় চলে গিয়েছেন বলে দিল্লির সেনা হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।গত সোমবার প্রণববাবু নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন যে হাসপাতালে একটা পরীক্ষা করাতে যাওয়ার পর তাঁর করোনা সংক্রমণ ধরা পড়েছে। কাজেই যাঁরা যাঁরা সাম্প্রতিককালে তাঁর কাছাকাছি এসেছেন তাঁরা সকলেই যেন স্বেচ্ছা নিভৃতবাসে যান। কিন্তু সেদিন তিনি বলেননি যে আগের দিন রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় জোরে আঘাত পেয়েছিলেন তিনি। সেই আঘাত কতটা গুরুতর জানতেই হাসপাতালে যাওয়া।

সেনা হাসপাতালে তাঁকে পরীক্ষা করে দেখা যায় মাথায় অনেকটা রক্ত জমাট বেঁধে আছে। তখনই চিকিৎসকরা ঠিক করেন, প্রাণ বাঁচাতে অবিলম্বে তাঁর মাথায় অস্ত্রপচার করা প্রয়োজন‌। সেই রাতেই প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে অস্ত্রোপচার করে জমে থাকা রক্ত বের করে দেওয়া হয় এবং তাঁর বয়স ও অসুস্থতার কথা চিন্তা করে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। তার পরদিন থেকে প্রণববাবুর অবস্থার অবনতিই হতে থাকে।

ভেন্টিলেশনে থাকতে থাকতেই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তিন দিন পরে আজ সকালে সেনা হাসপাতালের বুলেটিনে জানানো হয়, প্রাক্তন রাষ্ট্রপতির অবস্থার পরিবর্তন হয়নি, তিনি গভীর কোমায় আচ্ছন্ন হয়ে রয়েছেন। ইতিমধ্যে হঠাৎই তাঁর মৃত্যু হয়েছে বলে কোনও কোনও চ্যানেল খবর প্রচার করে দেয়।

প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখার্জি এবং মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি এতে খুব বিরক্ত হয়ে জানান যে তাঁদের বাবার শেষ পর্যন্ত কী হবে তা জানা না গেলেও এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন। কাজেই কোনও সংবাদ মাধ্যমে ভুল খবর পরিবেশন করে মানুষকে যেন বিভ্রান্ত করা না হয়। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না