সিলেটে সড়ক দুর্ঘটনা মা-মেয়েসহ নিহত ৫
বিবিসি২4নিউজ,নিজস্ব প্রতিবেদক সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার সাদিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশাচালক জুনেদ মিয়া (২৮), একই উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামের ফজলে মিয়া (৩৯), তার স্ত্রী হামিদা বেগম (৩৫), মেয়ে আরিফা বেগম (১২) ও হামিদার বোনের মেয়ে কারিমা বেগম (৩)।
হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও সাতজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মা-মেয়েসহ আরও চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দুর্ঘটনার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে জব্দ করে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।





রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 