শনিবার, ১৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমেরিকার সেনাদের হাতে ইরানি তেল ট্যাংকার আটক
আমেরিকার সেনাদের হাতে ইরানি তেল ট্যাংকার আটক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলাগামী কয়েকটি ইরানি তেল ট্যাংকার মার্কিন সেনারা আটক করেছে বলে মার্কিন গণমাধ্যম যে খবর দিয়েছে তাকে ডাহা মিথ্যা বলে উল্লেখ করেছে তেহরান। কারাকাসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হুজ্জাত সুলতানি বলেছেন, এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত আরেকটি মিথ্যা পণ্য।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল আজ (শুক্রবার) সকালে সেদেশের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিল, আমেরিকা ভেনিজুয়েলাগামী ইরানের চারটি তেল ট্যাংকার আটক করেছে। কিন্তু ইরানি রাষ্ট্রদূত বলছেন, আমেরিকা যে চারটি তেল ট্যাংকার আটক করেছে তার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।
সুলতানি তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন: “এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্রের আরেকটি ডাহা মিথ্যা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। কারণ, আটক জাহাজগুলোর মালিক যেমন ইরান নয় তেমনি এগুলোতে ইরানি পতাকাও বহন করা হয়নি।”
ইরানি রাষ্ট্রদূত আরো বলেন, “সন্ত্রাসী ট্রাম্প ইরানি জনগণের বিরুদ্ধে নিজের ব্যর্থতাকে এ ধরনের মিথ্যা প্রচার চালিয়ে ধামাচাপা দিতে পারবে না।”




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 