সোমবার, ১৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মক্কা-মদিনার মসজিদুল হারাম ও নববীর শীর্ষস্থানীয় পদে ১০ নারী
মক্কা-মদিনার মসজিদুল হারাম ও নববীর শীর্ষস্থানীয় পদে ১০ নারী
বিবিসি২নিউজ,রুহুল আমীন,সৌদি আরব থেকে : সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র দুই মসজিদে ১০ নারীকে নেতৃস্থানীয় পদে নিয়োগ দেয়া হয়েছে৷ শীর্ষস্থানীয় পদে ১০ নারীকে নিয়োগ নারীর ক্ষমতায়নের লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ৷ইসলামিক রাজ্যটিতে ধর্মীয় প্রতিষ্ঠানের উচ্চ পদে নারীদের নিয়োগ দেয়ার ঘটনা বিরল৷ তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অধীনে কয়েক বছর ধরেই নারীদের গাড়িচালনার অধিকার, স্টেডিয়ামে পুরুষদের সঙ্গে খেলা দেখা, সিনেমা হল চালু বেশ কিছু তুলনামূলক উদারপন্থি উদ্যোগ নেয়া হয়েছে৷
মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর শীর্ষস্থানীয় পদে ১০ নারীকে নিয়োগ দেয়ার ঘটনাকে নারীর ক্ষমতায়নের দিকে আরো এক ধাপ অগ্রসর হওয়া বলে মনে করছেন অনেকে৷ এই ১০ নারীকে দুই মসজিদের বিভিন্ন বিভাগে নিয়োগ দেয়া হয়েছে৷
দুই পবিত্র মসজিদের পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে এদের মধ্যে কয়েকজনকে প্রশাসনিক পদেও নিয়োগ দেয়া হয়েছে৷ এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এই নিয়োগের উদ্দেশ্য ‘‘সৌদি নারীদের যোগ্যতা ও দক্ষতা অনুসারে ক্ষমতায়ন করা৷” সৌদি গণমাধ্যম জানাচ্ছে, ২০১৮ সালেও ৪১ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে এই দুই মসজিদের বিভিন্ন পদে৷
সৌদি অর্থনীতিতে তেলনির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে যুবরাজ মোহাম্মদ ভিশন ২০৩০ গ্রহণ করেছেন৷ নারীর চাকরির ক্ষেত্র সম্প্রসারণও এর মধ্যে অন্যতম৷ সৌদি সরকারের হিসেব অনুযায়ী ২০১৫ সালে দেশটিতে কর্মজীবী নারীর সংখ্যা ছিল আট লাখের একটু বেশি৷ ২০১৯ সালে তা ১০ লাখ ছাড়িয়েছে৷
যে ১০টি অধিকার পেয়েছেন সৌদি আরবে নারীরা
১৯৫৫: মেয়েদের জন্য প্রথম স্কুল, ১৯৭০: মেয়েদের প্রথম বিশ্ববিদ্যাসৌদি আরবের রাজধানী রিয়াদে এখন বিপুল সংখ্যক ছাত্রীকে স্কুলে যেতে দেখা যায়৷ কিন্তু আজ থেকে ৬২ বছর আগে চিত্রটা এমন ছিল না৷ সৌদি আরবে মেয়েদের প্রথম স্কুল দার আল হানান৷ আর রিয়াদ কলেজ অফ এডুকেশন সৌদি নারীদের প্রথম বিশ্ববিদ্যালয়, যেটি চালু হয় ১৯৭০ সালে৷




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 