মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা ৮ জন নিহত
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা ৮ জন নিহত
বিবিসি২নিউজ,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ আটজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন।মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাশাটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
জানা গেছে, মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাচ্ছিল। পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।
নিহতদের মধ্যে এক শিশু, পাঁচ নারী ও দুই পুরুষ রয়েছেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফুলপুর থানার ওসি ইমারাত হোসেন গাজী জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারে কাজ চলছে। আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।




ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 