শিরোনাম:
●   ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ●   বিশ্ববাজারে তেলের দাম কত কমল ●   ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ●   ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা ●   ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান ●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সীমান্তে অধৈর্য হয়ে পড়ছেন বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সীমান্তে অধৈর্য হয়ে পড়ছেন বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা
১৮১৭ বার পঠিত
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীমান্তে অধৈর্য হয়ে পড়ছেন বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা

---বিবিসি২নিউজ,বিশেষ প্রতিবেদক: করোনা ভাইরাসে দেশে ফেরার জন্য বেনাপোল সীমান্তে ধর্নায় বসবেন বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা ।মাসের মাসের পর মাস বাংলাদেশে আটকে থাকা দুই সহস্রাধিক ভারতীয় নাগরিক দেশে ফেরার জন্য এবার বেনাপোল সীমান্তে গিয়ে ধর্নায় বসতে চান বলে জানাচ্ছেন।অন্তত আড়াই হাজার ভারতীয় লকডাউনের কারণে বাংলাদেশে আটকে রয়েছেন। কেউ ৫ মাস, কেউ ৬ বা তারও বেশি মাস ধরে অপেক্ষা করছেন কবে সীমান্ত খুলবে আর তারা বাড়ি ফিরতে পারবেন। তারা বলছেন, তারা অধৈর্য হয়ে পড়ছেন অপেক্ষা করতে করতে।

আমরা যারা এদেশে এসে আটকে রয়েছি, তার মধ্যে যত জনের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা ঠিক করেছি যে এবার বেনাপোল সীমান্তে গিয়ে ধর্নায় বসব আমরা। ২৪ তারিখ ধর্নার দিন ঠিক হয়েছে। আর কতদিন আমরা এভাবে বিদেশে এসে আটকে থাকব? কেন নিজের দেশেই ঢুকতে পারছি না আমরা?” প্রশ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা শ্যামল পালের।

মার্চ মাসে বাংলাদেশে গিয়েছিলেন অসুস্থ নানীকে দেখতে। কিন্তু তারপর আর দেশে ফিরতে পারেননি। ওদিকে দেশে তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন, তবুও ফেরার উপায় নেই।

কেউ গিয়েছিলেন আত্মীয়র বিয়েতে, কেউ অসুস্থ আত্মীয়কে দেখতে, কেউ আবার গিয়েছিলেন বাংলাদেশে ঘুরতে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে মার্চের শেষ সপ্তাহ থেকে ভারতে লকডাউন শুরু হয়ে যাওয়ায় সীমান্ত বন্ধ হয়ে যায়। এরা ভারতে পরিবার পরিজন ছেড়ে বাংলাদেশেই থেকে যেতে বাধ্য হন।

বাংলাদেশ সীমান্তে আটকা পড়েছেন কয়েক হাজার ভারতীয়

কলকাতার বাসিন্দা মুক্তি সরখেল রাজশাহীতে আত্মীয়র বাড়িতে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন আর খোঁজ রাখছেন যে কবে খুলবে সীমান্ত, কবে ফিরতে পারবেন নিজের দেশে।

তিনি টেলিফোনে বলছিলেন, “ভাইপোর বিয়েতে এসেছিলাম মার্চ মাসে। কদিনের ভিসা নিয়ে। তারপরেই লকডাউন শুরু হয়ে গেল, আর আমি এখানেই আটকে গেলাম। কলকাতায় আমার পরিবার রয়েছে, আর আমি এখানে এক আত্মীয়র বাড়িতে পড়ে আছি। কীভাবে যে ফিরব, কিছুই বুঝতে পারছি না।”

কোথায় কোন ভারতীয় আটকিয়ে আছেন, সেই খবর যোগাড় করছেন সকলেই। অচেনা অপরিচিতদের সঙ্গেও ফোনে পরিচয় হয়ে যাচ্ছে। যোগাযোগ রাখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েও।

---নওগাঁ জেলায় এক আত্মীয়র বাড়িতে সীমান্ত খোলার অপেক্ষায় দিন কাটাচ্ছেন কলকাতার বাসিন্দা ছবি ব্যানার্জী। কী উদ্বেগের মধ্যে যে দিন কাটছে বলে বোঝানো কঠিন। আমার শারীরিক অসুস্থতার জন্য হেঁটে বেনাপোল সীমান্ত পেরনো অসম্ভব। হিলি সীমান্ত দিয়ে ফিরতে পারলেই সব থেকে ভাল,” বলছিলেন মিসেস ব্যানার্জী।

আটকে পড়া ভারতীয়দের একাংশকে ঢাকা থেকে বিমানে ফিরিয়ে এনেছে ভারত সরকার। কিন্তু ঢাকা থেকে দিল্লি গিয়ে তারপর পশ্চিমবঙ্গে ফেরার সেই পথে বিমানের টিকিট কেনার অর্থ অনেকের হাতে নেই। এমনিতেই বিদেশে দীর্ঘ সময় থাকতে বাধ্য হওয়ায় হাতের টাকা পয়সা শেষ।

ছবি ব্যানার্জীর কথায়, “ঢাকাতেও যেভাবে রোগটা ছড়িয়েছে শুনছি, সাহস হচ্ছে না যে ঢাকা গিয়ে বিমানে চেপে দিল্লি যেতে। আবার সেখান থেকে কলকাতায় কীভাবে পৌঁছাব তাও জানি না। কিছু একটা ব্যবস্থা করুক সরকার।”

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর সীমান্ত বন্ধ করে দেয়া হলে ভারত ও বাংলাদেশ- উভয় অংশেই অনেক ভ্রমণকারী আটকে পড়েন

কলকাতার ফল ব্যবসায়ী মুহম্মদ কাইয়ুম বাংলাদেশে ঘুরতে গিয়েছিলেন ফেব্রুয়ারির শেষ দিকে - দিন পনেরোর জন্য। কিন্তু প্রায় ছয়মাস হতে চলল তিনি হোটেলে থাকছেন, কখনও বা আত্মীয়দের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসছেন।

---এসেছিলাম ১৫ দিনের জন্য, আটকে আছি প্রায় ছয় মাস। একটা হোটেলে থাকছি, আর আত্মীয়স্বজনরা খাওয়াচ্ছেন। যা টাকাপয়সা নিয়ে এসেছিলাম, তাও প্রায় শেষ। কী অবস্থায় যে আছি, বলার নয়। যেখানে খোঁজ পাচ্ছি যে ভারতীয় কেউ আটকে আছে, তাদের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করছি। অনেকের সঙ্গেই এভাবে যোগাযোগ হয়েছে,” বলছিলেন মুহম্মদ কাইয়ুম।

ঢাকায় ভারতীয় হাইকমিশন বলছে, তারাও সীমান্ত দিয়ে নিয়মিত যাত্রী পারাপার শুরু করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ সরকারকে এ ব্যাপারে তারা জানিয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না হওয়ায় উদ্বেগের মধ্যেই দিন কাটাতে বাধ্য হচ্ছেন কয়েক হাজার ভারতীয় নাগরিক।



এ পাতার আরও খবর

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের
ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও
হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প

আর্কাইভ

ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে