বুধবার, ১৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সিরিয়ায় বোমা বিস্ফোরণে রাশিয়ার জেনারেল নিহত
সিরিয়ায় বোমা বিস্ফোরণে রাশিয়ার জেনারেল নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে রাশিয়ার একজন মেজর জেনারেল নিহত এবং দুই সেনা আহত হয়েছেন।
দেইর আয-যোরের প্রাদেশিক রাজধানী শহরের কাছে মানবিক ত্রাণ কার্যক্রম শেষে ঘাঁটিতে ফেরার পথে রুশ সামরিক বহর বিস্ফোরণের কবলে পড়ে এবং ওই মেজর জেনারেল নিহত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে রাশিয়ার তিন সেনা আহত হন তবে পরবর্তীতে মেজর জেনারেল মৃত্যুবরণ করেন।
বোমা হামলার ঘটনায় রাশিয়া একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্রিমিনাল কেস দায়ের করেছে। রুশ মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ছাড় দেয়া হবে না কারণ এটি রাশিয়ার মর্যাদার প্রশ্ন।
সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সক্রিয় রয়েছে এবং রাশিয়া গত মাসে সেখানকার পরিস্থিতির অবনতির বিষয়ে সতর্ক বার্তা উচ্চারণ করেছিল।
২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে রাশিয়া সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এবং এ পর্যন্ত ১২০ জন রুশ সেনা নিহত হয়েছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 