শনিবার, ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের পুলিশ দানবে পরিণত হয়েছে: ড. কামাল
বাংলাদেশের পুলিশ দানবে পরিণত হয়েছে: ড. কামাল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ গণফোরামের আহ্বায়ক কমিটির প্রধান ড. কামাল হোসেন বলেছেন, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের হত্যাকাণ্ড দেখিয়ে দিয়েছে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। দলীয়করণ, বিচারবহির্ভূত হত্যা, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে পুলিশকে ব্যবহারের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার দলের কেন্দ্রীয় কমিটির সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে ড. কামাল হোসেন এ কথা বলেন। গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গণফোরাম প্রধান বলেন, দেশের সব সমস্যা সমাধানের জন্য জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
ড. কামাল হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে অন্যদিকে করোনাকে নিয়ে সরকারের প্রশ্রয়ে দুর্নীতি হচ্ছে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না। এবার বন্যায় ও নদী ভাঙনে কৃষকদের ফসল নষ্ট হয়েছে, মানুষের ঘরবাড়ি, জমি, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কোনো সরকারই বন্যা, নদী ভাঙনের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।
কেন্দ্রীয় নেতা আইনজীবী মুহসিন রশীদের চেম্বারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণফোরামের সাংসদ মোকাব্বির খান। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা রেজা কিবরিয়া, আ ও ম শরিফ উল্ল্যা, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মো. ইসমাইল, হারুন তালুকদার প্রমুখ।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 