শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » দ. সুদানে কার্গো বিমান বিধ্বস্ত; নিহত ১৭
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » দ. সুদানে কার্গো বিমান বিধ্বস্ত; নিহত ১৭
১৬১২ বার পঠিত
শনিবার, ২২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ. সুদানে কার্গো বিমান বিধ্বস্ত; নিহত ১৭

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ সুদানের রাজধানী জুবাযর কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে বিমানটি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট রই হাই রেফারেন্ডাম আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানের একজন মাত্র আরোহী জীবিত রয়েছেন এবং তাকে মারাত্মক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আপার নীল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জোসেপ মাইউম বলেন, “আমি যা দেখেছি তাতে একজন ব্যক্তি জীবিত আছেন এবং তাকে মারাত্মক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। আমরা ১৫ আরোহী এবং বিমানের দুজন ক্রু সদস্যের লাশ উদ্ধার করেছি। তাতে মোট নিহত হয়েছেন ১৭ জন।” জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কার কুলের বরাত দিয়ে শিনহুয়া জানিয়েছে, সকাল নয়টায় অ্যান্টোনভ এন-২৬ মডেলের কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি আভেইল এবং ওয়াও শহরে একটি সংস্থার কর্মীদের বেতন নিয়ে যাচ্ছিল। এছাড়া বিমানটিতে বেশ কিছুসংখ্যক মোটরসাইকেল, যন্ত্রাংশ ও খাদ্য সামগ্রী ছিল। তবে বিমানটিতে বেশি আরোহী ছিলেন না। কার কুল জানান, দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



এ পাতার আরও খবর

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত
বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আর্কাইভ

ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস