শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা ভ্যাকসিন পেতে ‘যোগাযোগ রাখছে- বাংলাদেশ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা ভ্যাকসিন পেতে ‘যোগাযোগ রাখছে- বাংলাদেশ
১০৬২ বার পঠিত
শনিবার, ২৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভ্যাকসিন পেতে ‘যোগাযোগ রাখছে- বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পরীক্ষার শেষ ধাপে থাকা ভ্যাকসিনের সবগুলো উদ্যোগের সঙ্গেই যোগাযোগ রাখছে বাংলাদেশ৷ এমনকি ‘ডিস্ট্রিবিউশন চ্যানেলও’ চূড়ান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক৷

বেশ কিছুদিন ধরে আলোচনার পর সম্প্রতি চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের ভ্যাকসিন পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার৷ সবশেষ শুক্রবার ভারতের সেরাম ইনস্টিটিউটি অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস৷ সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান৷

রাশিয়ার ভ্যাকসিন কি ভারতে তৈরি হবে?

শুধু এই দুটি নয় চূড়ান্ত পর্যায়ে পরীক্ষায় থাকা এবং সম্ভাবনাময় সবগুলো ভ্যাকসিন পরীক্ষার জন্যই পথ খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা৷ ভ্যাকসিন পাওয়ার জন্য কী ধরনের উদ্যোগ নেয়া হয়েছে এই বিষয়ে জানতে চাইলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ‘‘ভ্যাকসিন পেতে সরকার সব পথই খোলা রেখেছে৷ ক্লিনিক্যাল ট্রায়াল যারাই দিতে চাচ্ছে তাদের স্বাগত জানাচ্ছে৷ এগুলোর কোনটি যদি সফল হয় তাহলে তো খুবই ভালো৷ বিশেষ করে বিনা পয়সায় বা কম মূল্যে যদি পাওয়া যায় সেই চেষ্টা করতে হবে৷’’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন এখন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে৷ এর বাইরে সম্প্রতি রাশিয়া তাদের ভ্যাকসিন কার্যকর দাবি করে তার অনুমোদন দিয়েছে৷ যদিও দেশটি ক্লিনিক্যাল পরীক্ষার কোন তথ্য প্রকাশ করেনি৷ সরকার ভ্যাকসিন আবিস্কারের পথে এগিয়ে থাকা সবার সঙ্গেই যোগাযোগ রাখছে বলে দাবি করেন ডা. মুশতাক৷ তিনি বলেন, ‘‘দ্বিপাক্ষিকভাবেও সরকার চেষ্টা করছে৷ যেমন ধরেন রাশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে নেই৷ কিন্তু তাদের ভ্যাকসিন পেতেও সরকার যোগাযোগ রাখছে৷ আসলে ক্লিনিক্যাল ট্রায়েল যারা করবে তারাই সুবিধা পাবে৷ সবগুলো অপশনই খোলা আছে৷ আসলে আমরা তো জানি না, কার্যকর ট্রায়াল কোনটা হবে৷ ক্লিনিক্যাল ট্রায়েল ভালো এই কারণে যে, ওই টিকা কার্যকর হলে তখন আমাদের আর ট্রায়াল করতে হবে না৷ নতুবা বাইরের কোন টিকা আমরা নিলে সেটা ট্রায়াল করেই দিতে হয়৷

তিনি জানান, এক দেশের জন্য ভ্যাকসিন নিরাপদ হলে অন্য দেশে তা নাও হতে পারে৷ ফিলিপাইন্সে পরীক্ষা ছাড়াই শিশুদের উপর একটি টিকা প্রয়োগের পর অনেকে মারা গিয়েছিল৷ ডা. মুশতাক বলেন, ‘‘ওই টিকা কিন্তু আমাদের দেশেও প্রয়োগ করার কথা ছিলো৷ কিন্তু ফিলিপাইনের ঘটনার পর দ্রুত সেটা বাতিল করা হয়৷’’



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না