শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৩১ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
৯৪৩ বার পঠিত
সোমবার, ৩১ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

---বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ,দিল্লি থেকেঃ চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি ‘ভারতরত্ন’ প্রণব মুখার্জি। ৮৪ বছর বয়সে দিল্লির সেনা হাসপাতালে আজ সোমবার বিকেলে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। প্রণব মুখার্জির পুত্র সাবেক সাংসদ কংগ্রেস নেতা অভিজিৎ প্রথম তাঁর মুত্যু সংবাদ জানান।

ভারতের রাজনীতিতে যে কয়েকজন মানুষ রাজনৈতিক সাধনায় সিদ্ধিলাভ করেছেন, প্রণব ছিলেন তাঁদের অন্যতম। বহু রাজনৈতিক ঘাত প্রতিঘাত পেরিয়ে সমকালীন ভারতের রাজনীতিতে তিনি হয়ে দাঁড়িয়েছিলেন মহীরুহ ন্যায়। দল মত নির্বিশেষে অজাতশত্রু ভদ্রলোক রাজনীতিকদের কাতারে সম্ভবত তিনিই ছিলেন শেষ ব্যক্তিত্ব। দল ভুলে রং ভুলে সবাই তাঁর কাছে যেতেন রাজনৈতিক সঙ্কটমোচনের পরামর্শ নিতে। তাঁর মৃত্যুতে একটা যুগের অবসান ঘটল।

১০ আগস্ট নয়াদিল্লির রাজাজি মার্গের সরকারি বাসভবনে কলঘরে পড়ে গিয়ে প্রণব মুখার্জি মাথায় আঘাত পান। তাঁকে নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর করোনা ভাইরাস ধরা পড়ে। চিকিৎসায় সাড়া দিলেও সেই থেকে তিনি কোমায় চলে যান। ক্রমেই তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। দীর্ঘ দুই সপ্তাহ লড়াই করার পর সোমবার তিনি হার স্বীকার করেন।

প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, দেশের উন্নয়নের চালচিত্রে তাঁর অবদান কেউ মুছে দিতে পারবে না।

প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, পরামর্শদাতা। ২০১৫ সালে প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রার মৃত্যুর পর শ্রদ্ধা জানাতে দিল্লি এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইন্দিরা গান্ধীর সাহচর্যে দিল্লিতে তাঁর রাজনৈতিক জীবনের শুরু ১৯৬৯ সালে। পাঁচ দশকের রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা, পররাষ্ট্র, বাণিজ্য, যোজনা কমিশনের দায়িত্ব পালন করেছেন যোগ্যতার সঙ্গে। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধীর মন্ত্রিসভায় স্থান না পেয়ে হতাশ প্রণব কংগ্রেস ত্যাগ করে নতুন দল গঠন করেছিলেন। পরবর্তীতে ‘ভুল’ বুঝতে পেরে তিনি সেই দল তুলে দিয়ে কংগ্রেসে ফিরে আসেন। সেই থেকে আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের প্রধানমন্ত্রী হতে না পারাটা তাঁর একটা খেদ ছিল। কিন্তু সে জন্য দলকে সুপরামর্শ দিতে কখনো পেছু হটেননি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দশ বছরের রাজত্বকালে একটা সময় তাই তাঁকে ৫২টি মন্ত্রিগোষ্ঠী চালাতে হয়েছিল। সাধারণ এক বঙ্গসন্তান হিসেবে জন্ম নিয়ে দেশের রাষ্ট্রপতি হওয়া এবং সর্ব মহলের সম্মান অর্জন করা প্রণব মুখার্জির জীবন ছিল যেন এক ইচ্ছাপুরণের কাহিনি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না