শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩১ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতের রাজনীতির ইতিহাসে এক অধ্যায়ের সমাপ্তি
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতের রাজনীতির ইতিহাসে এক অধ্যায়ের সমাপ্তি
১৪০৪ বার পঠিত
সোমবার, ৩১ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের রাজনীতির ইতিহাসে এক অধ্যায়ের সমাপ্তি

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ,দিল্লি থেকেঃ ভারতের রাজনীতির ইতিহাসে এক অধ্যায়ের সমাপ্তি। প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় প্রণববাবুর। কোমার আচ্ছন্ন অবস্থাতেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। এ দিন টুইট করে প্রণববাবুর মৃত্যুর খবর জানান তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। প্রণববাবুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতীয় রাজনীতির সঙ্গে জড়িত তাবড় ব্যক্তিত্বরা। বাদ যাননি ক্রীড়াজগতের তারকাও।

প্রাক্তনের প্রতি শোকবার্তা জানিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি। প্রণবের মৃত্য়ুসংবাদের পাওয়ার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একাধিক এ দিন টুইট করেছেন। তার একটিতে তিনি লিখেছেন, “প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে আঘাত পেলাম। তাঁর মৃত্যু একটি যুগের সমাপ্তি। আমি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের পরিবার, বন্ধু এবং সকল দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই।” সেই সঙ্গে টুইটারে প্রণবের সঙ্গে তাঁর একাধিক ছবিও শেয়ার করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

প্রণববাবুর মৃ্ত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পর পর টুইটে প্রণবের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়েছেন তিনি। একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছে ভারত। আমাদের দেশের উন্নয়নের গতিপ্রকৃতিতে একটি অলঙ্ঘনীয় চিহ্ন রেখে গেছেন তিনি। এক জন অসাধারণ পণ্ডিত, এক গৌরবময় রাষ্ট্রনায়ক হিসাবে রাজনীতি তথা সমাজের সমস্ত স্তরে উচ্চপ্রশংসিত ছিলেন প্রণববাবু।” অন্য একটি টুইটে মোদী লিখেছেন, “রাষ্ট্রপতি ভবনকে আম জনতার জন্য আরও বেশি ধরাছোঁয়ার মধ্যে এনে দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির বাসভবনকে শিক্ষা, উদ্ভাবন, সংস্কৃতি, বিজ্ঞান এবং সাহিত্যের কেন্দ্র করে তুলেছিলেন তিনি। রাজনীতির মূল নীতিগত বিষয়গুলি নিয়ে তাঁর বিদগ্ধ পরামর্শ কখনই ভুলব না।”

ভারতীয় রাজনীতিতে যে ক’জন বাঙালির ছাপ রেখে গিয়েছেন প্রণববাবু ছিলেন তাঁর অন্যতম উজ্জ্বল নক্ষত্র। এ দিন তাঁর মৃত্যুসংবাদ শোনামাত্র শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

টুইটারে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “গভীর দুঃখের সঙ্গে লিখতে হচ্ছে। ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। দশকে পর দশক আমার কাছে পিতৃসম ছিলেন তিনি। প্রথম বার সাংসদ হিসাবে জেতার পর আমার সিনিয়র ক্যাবিনেট সহকর্মী থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর রাষ্ট্রপতি হয়ে ওঠা— কত স্মৃতি ভেসে আসছে। দিল্লিতে যাব, অথচ প্রণবদার সঙ্গে দেখা করব না, এটা যেন ভাবতেই পারতাম না। রাজনীতি থেকে অর্থনীতি, সব বিষয়েই তাঁর অবাধ জ্ঞান ছিল। তাঁর কাছে সদাকৃতজ্ঞ থাকব। (প্রণবদাকে) খুব মিস করব। অভিজিৎ এবং শর্মিষ্ঠার প্রতি আমার সমবেদনা জানাই।”
বন্দ্যোপাধ্যায়ের মতোই প্রণববাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লিখেছেন, “ভারতরত্ন তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। একটা অধ্যায় শেষ হয়ে গেল। জনজীবনের এক বিশাল প্রতিমূর্তি আমাদের ছেড়ে চলে গেলেন। পক্ষপাতদুষ্ট রাজনীতির ঊর্ধ্বে উঠে এক জন ঋষির মতো রাষ্ট্রনেতার ভূমিকায় ভারতমাতার সেবায় দেখা গিয়েছে তাঁকে। দেশ এক জন মহান নেতাকে হারাল।”

বাংলার রাজনীতির ক্ষুদ্র পরিসর ছাপিয়ে সর্বভারতীয় আঙিনায় অতি সহজেই বিচরণ করেছেন প্রণববাবু। তাঁর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। “অত্যন্ত দুঃখের সঙ্গে দেশ আজ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুসংবাদ শুনল। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধার্ঘ জানাই। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।” —টুইট রাহুলের।

শুধু যে রাজনীতির আঙিনার ব্যক্তিত্বরা শোকবার্তা দিয়েছেন, এমনটা নয়। প্রণববাবুর প্রয়াণের ক্রীড়াজগতের তারকারাও শোকবার্তা দিয়েছেন। এ দিন টুইটারে বিরাট কোহালি বলেন, “এক অসাধারণ নেতাকে হারাল দেশ। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবরে দুঃখিত। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প