মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে পাকিস্তানি এক পরিবারের ১১ জনের মৃত্যু
ভারতে পাকিস্তানি এক পরিবারের ১১ জনের মৃত্যু
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, ভারত থেকেঃ ভারতের রাজস্থান প্রদেশে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় ভারতের মাটিতে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর ব্যাপারে ইসলামাবাদের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেন। পাক কর্মকর্তারা তাদের ১১ নাগরিকের মৃত্যু সংক্রান্ত সকল তথ্য ইসলামাবাদকে দেয়ার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাসনিম আরো জানিয়েছে, গত ৯ আগস্ট ভারতের রাজস্থান প্রদেশে ১১ সদস্যের পাকিস্তানি পরিবারের সবার রহস্যজনক মৃত্যু হয়।নয়াদিল্লিস্থ পাকিস্তান দূতাবাস বারবার তাগাদা দেয়া সত্ত্বেও ভারতীয় কর্মকর্তারা এ ব্যাপারে ওই দূতাবাসকে কোনো তথ্য দেননি এবং ওই দুঃখজনক মৃত্যুর কারণ সম্পর্কে এখনো ইসলামাবাদ অন্ধকারে রয়েছে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত এ ব্যাপারে ইসলামাবাদকে প্রয়োজনীয় সহযোগিতা না করলে দু’দেশের সম্পর্কের আরো অবনতি হবে এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। নয়াদিল্লি পাকিস্তানি ওই পরিবারের সকল সদস্যের মৃত্যুর তদন্ত করার প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করবে বলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 