শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ৬ মাস পর ট্রেন চলাচল স্বাভাবিক
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ৬ মাস পর ট্রেন চলাচল স্বাভাবিক
১৯২৮ বার পঠিত
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬ মাস পর ট্রেন চলাচল স্বাভাবিক

বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক,  ঢাকা:  ---প্রায় ছয় মাস পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে ট্রেন চলাচল। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আগের মতো প্রতি আসনে যাত্রী নেওয়া হচ্ছে।

ফলে দীর্ঘদিন পর শতভাগ আসনে যাত্রী নিয়ে গন্তব্যে ছুটছে ট্রেন।
তবে বুধবার থেকে অর্ধেক আসনে যাত্রী নেওয়ার নিয়ম বদল করে শতভাগ আসনে ট্রেনের টিকিট বিক্রি হলেও বন্ধ রয়েছে স্ট্যান্ডিং টিকিট। ফলে আপাতত যাত্রীদের দাঁড়িয়ে যাওয়ার সুযোগ বন্ধ রয়েছে। কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগও বন্ধ করা হয়েছে।

এতে ট্রেনে অতিরিক্ত যাত্রী দাঁড়িয়ে নেওয়ার সুযোগ কমেছে অসাধু রেল কর্মকর্তাদের।
বুধবার সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে।

টিকিট কেনার সময় দূরত্ব বজায় রাখতে আনসার বাহিনী কাজ করছে। প্ল্যাটফর্মের প্রবেশপথে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার। বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইন থেকে কিনছেন যাত্রীরা। শতভাগ টিকিট দেওয়ার ফলে অনলাইন ও কাউন্টার থেকে যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট কিনতে পারছেন যাত্রীরা।
প্রতিটি ট্রেনে সব আসনে শতভাগ যাত্রী পরিবহন করতে দেখা গেছে। কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে আগের মতো যাত্রী নিয়ে ছুটছে ট্রেন। দীর্ঘদিন পর পাশাপাশি সিটে বসে যাত্রা করছেন যাত্রীরা। তবে আন্তঃনগর সব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ রয়েছে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ‘অনেক দিন পর শতভাগ আসনে যাত্রী নিয়ে চলছে ট্রেন। যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা হচ্ছে। মোবাইল অ্যাপ-অনলাইনে ৫০ শতাংশ টিকিট ও স্টেশন কাউন্টার থেকে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। ভোর ৬টা থেকে অনলাইনে ও সকাল ৮টা থেকে কাউন্টারে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ’

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৫ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। দুই মাস পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে আন্তঃনগর ট্রেন চালু করা হয়। তারপর কয়েকটি ধাপে মোট ১০৯ জোড়া অর্থাৎ ২১৮টি যাত্রীবাহী ট্রেন ফের চালু করা হয়েছে। সব মিলে সারা দেশে ৩৬২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প