রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » খালেদার আরও চার মামলা স্থগিত
খালেদার আরও চার মামলা স্থগিত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ নাশকতা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা পৃথক চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আবেদনগুলো নিষ্পত্তি করে আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন, আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
পরে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘হাইকোর্ট চার মামলার কার্যক্রম স্থগিত করে যে আদেশ দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে। হাইকোর্টে রুল শুনানি করতে বলা হয়েছে।
নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম খানায় ২০১৫ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়। আর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা হয়। এসব মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে পৃথক আবেদন করেন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের মার্চ ও এপ্রিলে হাইকোর্ট রুল দিয়ে চার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।
এই চারটি মামলা ছাড়া নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আরও আটটি মামলা রয়েছে। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই আট মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর শুনানি নিয়ে আপিল বিভাগ ১৭ আগস্ট চার মামলায় ও ২৩ আগস্ট অপর চার মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রাখেন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 