শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ
১১০২ বার পঠিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সৌদি আরব থেকে ছুটি কাটাতে আসা বাংলাদেশিদের ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ এমনটাই বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনি জানান সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানের সব ফ্লাইটকে অবতরণ করতে দেবে।

একই সাথে বাংলাদেশও সৌদি এয়ারলাইন্সের সব ফ্লাইট অবতরণ করতে দেবে বলে আজই এক আন্ত:মন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজে ফেরত যাওয়ার জন্য বিমানের টিকেট না পাওয়া এবং ৩০শে সেপ্টেম্বরের মধ্যে তাদের অনেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা ছিলো।

এখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন সৌদি কর্তৃপক্ষ এ সব বিষয়েও সরকারকে ইতিবাচক জবাব দিয়েছে।

“রোববার থেকেই তারা ভিসা এক্সটেনশন করে দেবে। আর চলতি মাসের (আরবী মাসে) আরও চব্বিশ দিন বাকী আছে তাই এসময়ের জন্য আকামার মেয়াদও তারা বাড়াবে। এটা আমাদের জন্য খুবই ভালো সংবাদ, ” বলছেন মিস্টার মোমেন।

এরআগে সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছিলেন বাংলাদেশের পক্ষ থেকে ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য সৌদি আরব সরকারকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু সৌদি আরবে সরকারি ছুটি থাকায় সিদ্ধান্তের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গত দু’দিন ধরে প্রবাসীদের অনেকে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বিমানের টিকেট এবং ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে ঢাকায় বিক্ষোভ করছিলেন।

সেই প্রেক্ষাপটে প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর একটি বৈঠক আজ অনুষ্ঠিত হয়।

আন্ত:মন্ত্রণালয়ের এই বৈঠকের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী সংবাদ সম্মেলনে তাদের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, এ ধরণের বিক্ষোভ বা আন্দোলন করলে সৌদি আরবের কাছে ভুল বার্তা যাবে।

সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে যারা আটকা পড়েছেন, তাদের অনেকে আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কাছে এবং কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজে ফেরত যাওয়ার জন্য বিমানের টিকেট না পাওয়া এবং ৩০শে সেপ্টেম্বরের মধ্যে তাদের অনেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সৌদি আরবের সব ধরণের বিমান যেনো ঢাকায় আসে এবং সেখানে কর্মরত বাংলাদেশিদের যাওয়ার সুযোগ দেয়, সেই অনুরোধ জানানো হয়েছে সৌদি আরবকে।

দু’জন মন্ত্রীই আটকে পড়া প্রবাসীদের দু’দিন ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন।

---অন্যদিকে সৌদি আরবের পক্ষ থেকে সেখানে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর যে বিষয় এসেছে, তা নিয়েও পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন কথা বলেছেন।

তিনি বলেছেন, ৮০ সালে সৌদি আরব ৫৪ হাজার রোহিঙ্গাকে তাদের দেশে আশ্রয় দিয়েছিল। এখন তাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেড়েছে। অনেকের সেখানেই জন্ম এবং তারা আরবিতে কথা বলে।

মন্ত্রী মি: মোমেন বলেছেন, “সৌদি সরকার এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চায়। তারা রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট ইস্যু করতে বলেছে। আমরা বলেছি, তাদের কাছে যদি বাংলাদেশের পাসপোর্ট বা কোন কিছু থাকে, তাহলে আমরা ট্রাভেল ডকুমেন্ট দেবো। কিন্তু অন্য জায়গা থেকে গেলে আমরা দায়িত্ব নেবো না। সেটা তাদের জানিয়েছি।”

তিনি আরও জানিয়েছেন, রোহিঙ্গাদের নিয়ে এ বিষয়ে সমাধানের জন্য পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না