শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-সৌদি আরব রোহিঙ্গা পাসপোর্ট ইস্যুতে অস্বস্তি
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-সৌদি আরব রোহিঙ্গা পাসপোর্ট ইস্যুতে অস্বস্তি
১২৭৫ বার পঠিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ-সৌদি আরব রোহিঙ্গা পাসপোর্ট ইস্যুতে অস্বস্তি

---বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ-সৌদি আরব রোহিঙ্গা পাসপোর্ট ইস্যুতে অস্বস্তি বোধ করছে  দুই দেশ । সৌদি আরবে অবস্থানরত ৫৪ হাজার রোহিঙ্গা ইস্যু ঘিরে ঢাকা-রিয়াদ সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। প্রায় ৪০ বছর আগে সৌদি আরবে যাওয়া এসব রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর জন্য ঢাকাকে চাপ দিচ্ছে রিয়াদ।

তবে ঢাকার পক্ষ থেকে রিয়াদকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এসব রোহিঙ্গাদের আগে বাংলাদেশের পাসপোর্ট বা প্রমাণাদি থাকলে ইস্যু করা হবে, তা না হলে সম্ভব নয়।
সূত্র জানায়, ১৯৭৭ সালে সৌদি আরবের তৎকালীন বাদশা মানবিক বিবেচনায় ৫৪ হাজার রোহিঙ্গা নিয়ে গিয়েছিলেন। সেসব রোহিঙ্গাদের কাছে এখন কোনো কাগজপত্র নেই। পাসপোর্টও নেই।

এসব রোহিঙ্গারা বাংলাভাষা জানেন না। বাংলাদেশিও নয়।
তবে এসব রোহিঙ্গাদের এখন বাংলাদেশের পাসপোর্ট ইস্যুর জন্য চাপ দিচ্ছে সৌদি আরব। এ নিয়ে দু’দেশের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।
রোহিঙ্গারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সৌদি আরবেও বিভিন্ন সময় রোহিঙ্গারা গিয়ে আশ্রয় নিয়েছেন। ১৯৭৭ সালের পরেও নানাভাবে সৌদি আরবে গিয়েছেন রোহিঙ্গারা। এসব রোহিঙ্গারা অনেকেই অসাধু উপায়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেছেন। আবার অনেকেই দালালদের মাধ্যমে কোনো ডকুমেন্ট না নিয়েই সৌদি আরবে গিয়ে আশ্রয় নিয়েছেন। এখন এসব রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির জন্য বাংলাদেশকে অনুরোধ করছে সৌদি আরব।

বাংলাদেশ-সৌদি পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক
আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোন আলাপে বসছেন। সম্প্রতি করোনাকালে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর একাধিকবার টেলিফোন আলাপ হয়েছে। তবে কোনোবারই তাদের আলাপে রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর বিষয়টি ওঠেনি। তবে ২৭ সেপ্টেম্বর এ বিষয়টি আলোচনায় উঠতে পারে।

পাসপোর্ট ইস্যুতে হার্ডলাইনে ঢাকা
সম্প্রতি বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসীদের ফিরে যাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। অনেকের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আবার অনেকেই প্লেনের টিকিট না পেয়ে সেদেশে ফিরতে পারছিলেন না। এ নিয়ে সৌদি প্রবাসীরা ঢাকায় কয়েকদিন বিক্ষোভও করেন। তবে ঢাকা-রিয়াদের কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হলেও রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর সমাধান হয়নি। এই সমস্যার কীভাবে সমাধান হবে সেটা এখনই কেউ বলতে পারছেন না। তবে রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে রিয়াদের পক্ষ থেকে চাপ দিলেও এ নিয়ে হার্ডলাইনে রয়েছে ঢাকা।

সৌদিতে অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা
সৌদি আরবে নানা অপরাধে জড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। সে কারণে সৌদি সরকারের গুডবুকে তারা এখন নেই। সৌদি আরবের বিভিন্ন কারাগারে ৪৬২ জন রোহিঙ্গা আটক রয়েছে। এসব রোহিঙ্গাদের আগেভাগে ফেরাতে চায় সৌদি আরব। কারাগারে থাকা এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশকে অনুরোধ করেছে সৌদি আরব। তবে রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে এসব রোহিঙ্গাদের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে, এদের মধ্যে প্রায় ৮০ জনের কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। বাকিদের কাছে কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট নেই।

রোহিঙ্গা বনাম কর্মী ফেরত
সৌদি আরব থেকে ৫৪ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট না দিলে, তাদের ফেরত না আনলে সে দেশে থাকা বাংলাদেশের ২২ লাখ কর্মীকে ফেরত পাঠানো হতে পারে, এমন প্রচারণা শুরু হয়েছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, সব দেশেই কিছু দুষ্টু প্রকৃতির লোকজন আছেন, তারাই এমন প্রচারণা চালাচ্ছেন। এটা ঠিক নয়।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সৌদিতে থাকা কোনো রোহিঙ্গার যদি আগে বাংলাদেশের পাসপোর্ট বা প্রমাণাদি থেকে থাকে তাহলেই সেটা পুনরায় ইস্যু করা হবে। তবে যাদের কোনো বাংলাদেশি পাসপোর্ট নেই, প্রমাণাদি নাই তাদের সেটা পুনরায় ইস্যু করা হবে না।

তিনি আরো বলেন, সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো রাষ্ট্রহীন লোক রাখে না। তাই রোহিঙ্গাদের পাসপোর্ট থাকা প্রয়োজন। তবে রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু করা মানেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো নয় বলেও জানিয়েছে সৌদি আরব।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?