শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন বোমারু বিমানকে তাড়িয়ে দিল রাশিয়া
মার্কিন বোমারু বিমানকে তাড়িয়ে দিল রাশিয়া
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ আটলান্টিক মহাসাগরসাগরের আকাশে মার্কিন দুটি কৌশলগত বি-৫২ বোমারু বিমানকে প্রতিহত করেছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। মার্কিন বোমারু বিমান দুটি রাশিয়ার আকাশীসীমার দিকে এগিয়ে যাচ্ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
রুশ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টার গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, মার্কিন বোমারু বিমান দুটিকে শণাক্ত করার পর সেগুলোকে বাধা দিতে একটি সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান পাঠানো হয়। বাল্টিক বিমান বহর থেকে রাশিয়ার ওই জঙ্গিবিমান পাঠানো হয়। বিমানটি নিরাপদ দূরত্বে থেকে মার্কিন বিমান দুটিকে রুশ আকাশসীমার দিকে না যেতে নির্দেশনা দেয় এবং এক পর্যায়ে এস্কর্ট করে মার্কিন বোমারু বিমান দুটিকে চলে যেতে সাহায্য করে।
সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান
রুশ মন্ত্রণালয়ের এ তথ্য বার্তা সংস্থা তাস প্রকাশ করেছে। এত বলা হয়েছে, মার্কিন বিমান রুশ আকাশসীমা লঙ্ঘন করতে পারে নি। মার্কিন বিমান তাড়িয়ে দিয়ে রুশ জঙ্গিবিমানটি নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।
এদিকে, গতকাল রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, রুশ সীমান্তের ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে আমেরিকা ও ন্যাটো বাহিনী সামরিক মহড়া চালাচ্ছে




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 