শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড
১০৯৪ বার পঠিত
রবিবার, ৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক,  ঢাকাঃ  রাজধানী ঢাকার ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে বাংলাদেশের একটি আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গৃহকর্মী রীতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভুইয়া এই রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি হয়।

তখন রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ছাড়াও আরো একজন আসামী ছিলেন এই মামলায়, যিনি এই দুই গৃহকর্মীকে অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর বাসায় নিয়ে যান।

তার হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তের গতিপথ অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের মোবাইল ফোন উদ্ধার এবং পরে আদালতে স্বীকারোক্তির পরে আদালত এই রায় দেয়।

নিউমার্কেট থানা এই তদন্ত পরিচালনা করে।

আসামী দুইজনের একজন একজন অনেকদিন ধরে ছিলেন, আরেকজন ছিল স্বল্পমেয়াদী গৃহকর্মী।

রেশমা ও রত্নাকে ঘটনার দুই দিন পরই গ্রেফতার করে পুলিশ।

মৃত্যুদণ্ড ছাড়াও দুজনকেই চুরির ঘটনায় সাত বছরের জেল, অনাদায়ে ২৫ হাজার জরিমানা করা হয়েছে।

এই ঘটনার পর রায়ের সাথে পর্যবেক্ষণ হিসেবে আদালত গৃহকমী নিয়োগের ক্ষেত্রে কিছু সুপারিশ করেছে।

গৃহকর্মী নিয়োগের সময় পরিচয় নিশ্চিত হওয়া, নিকটবর্তী থানায় তথ্য সরবরাহ করা, সিভি নেয়া এবং সিভিতে ছবি বাধ্যতামূলক করা, এনআইডি কার্ডের কপি নেয়া।

এছাড়া হুট করে কাউকে গৃহকর্মী না রেখে, অন্তত নব্বই দিন পর্যবেক্ষণ করার কথা বলেছে আদালত।

২০১৯ সালের ১০ই ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী।

এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন ইডেন কলেজের সাবেক এই অধ্যক্ষ।

ওই ঘটনায় নিহতের স্বামী ইসমাত কাদির গামা নিউ মার্কেট থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?