মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশে করোনা শনাক্ত ১৪৯৯, মৃত্যু ৩০
বাংলাদেশে করোনা শনাক্ত ১৪৯৯, মৃত্যু ৩০
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) আরও এক হাজার ৪৯৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে করোনায় মারা গেছেন ৩০ জন। গতকাল সোমবারের তুলনায় শনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আজ বেড়েছে।
এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭১ হাজার ৬৩১। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৫। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জন।
দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গতকাল সোমবার দেশে এক হাজার ৪৪২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হন। এই সময়ে করোনায় মারা যান ২৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১২ হাজার ৩৪৫টি। শনাক্তের হার ১২ দশমিক ১৪। সুস্থ হয়েছেন এক হাজার ৬৫১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২০ জন পুরুষ, ১০ জন নারী। সকলেরই মৃত্যু হয়েছে হাসপাতালে।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।
এখন দেশে সংক্রমণের সপ্তম মাস চলছে। শুরুর দিকে সংক্রমণ ধীর থাকলেও মে মাসের মাঝামাঝি পরিস্থিতি খারাপ হতে শুরু করে। জুনে তা তীব্র আকার নেয়। জুলাইয়ের শুরু থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমতে থাকে। এ সময় পরীক্ষাও কম হয়।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 