মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কিরগিজিস্তানে সরকার-বিরোধীরা সংসদ ও প্রেসিডেন্ট ভবন দখল করেছে
কিরগিজিস্তানে সরকার-বিরোধীরা সংসদ ও প্রেসিডেন্ট ভবন দখল করেছে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে সরকার-বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে এবং বিক্ষোভকারীরা এরইমধ্যে দেশটির সংসদ ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিয়েছে। গত রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল বাতিলের দাবি থেকে বিক্ষোভের সূত্রপাত এবং এখন তা সরকারের পতনের পর্যায়ে পৌঁছেছে।
বিক্ষোভকারীরা আজ (মঙ্গলবার) সকালে প্রেসিডেন্ট প্রাসাদের প্রধান ফটক ভেঙে ফেলে। ওই প্রাসাদ কম্পাউন্ডে দেশটির নিরাপত্তা বিভাগের সদর দপ্তর অবস্থিত। বিক্ষোভকারীদের আক্রমণের মুখে নিরাপত্তা প্রহরীর অবস্থান ছেড়ে চলে যায়। রুশ বার্তাসংস্থা তাস এ খবর দিয়েছে।
কিরগিজিস্তানের সংসদে ভবনে আগুন
প্রেসিডেন্ট প্রাসাদের কম্পাউন্ডে অবস্থিত অন্য কয়েকটি ভবনে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। এছাড়া কিরগিজিস্তানের সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে বিক্ষোভকারীরা কারাগার থেকে মুক্তি দেয়। দুর্নীতির অভিযোগ এনে গত আগস্ট মাসে তাকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। কিরগিজিস্তানের বর্তমান প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভেল সঙ্গে দ্বন্দ্বের পর তিনি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন।
এদিকে, প্রেসিডেন্ট সুরোনবাই কোথায় রয়েছেন তা পরিষ্কার নয়। অবশ্য রুশ বার্তা সংস্থা স্পুৎনিক প্রেসিডেন্ট সুরোনবাইয়ের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট রাজধানী বিশকেকে রয়েছেন। চলমান বিক্ষোভ কর্মসূচি এবং সংসদ ভবন দখলের জন্য সাবেক প্রেসিডেন্ট আলমাজবেককে দায়ী করেছেন তিনি




জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান:
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির 