বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » জেনেভায় বৈঠকে বসছে আর্মেনিয়া ও আজারবাইজান
জেনেভায় বৈঠকে বসছে আর্মেনিয়া ও আজারবাইজান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ নগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাত অবসানের জন্য আজ (বৃহস্পতিবার) সুইজারল্যান্ডের জেনেভায় দু’দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফা আলোচনা হতে পারে বলে খবর দিয়েছে ফ্রান্স।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বুধবার প্যারিসে বলেছেন, বৃহস্পতিবার জেনেভায় প্রথম দফা বৈঠক হওয়ার পর সোমবার মস্কোয় দ্বিতীয় দফা বৈঠক হতে পারে। এসব আলোচনা কোনো পূর্বশর্ত ছাড়া অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এসব বৈঠকে নগরনো-কারাবাখে সংঘর্ষরত পক্ষগুলোকে একটি যুদ্ধবিরতির আলোচনায় রাজি করানোর চেষ্টা করা হবে বলে জানান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বুধবার ফরাসি পার্লামেন্রে পররাষ্ট্র বিষয়ক কমিটিতে আরো বলেন, ফ্রান্স, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এসব বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই তিন দেশ ওএসসিই মিনস্ক গ্রুপের সদস্য। শান্তিপূর্ণ উপায়ে কারাবাখ সংকট সমাধানের লক্ষ্যে ১৯৯২ সালে এই গ্রুপ গঠিত হয়। ১৯৯৪ সালে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। ১৯৯০ এর দশকে এই দুই দেশের দীর্ঘমেয়াদি সংঘর্ষে প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছিল বলে মনে করা হয়। গতমাসের শেষদিকে শুরু হওয়া চলমান সংঘাতে এরইমধ্যে অন্তত ২০০ মানুষ নিহত হয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 