বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে-আইনমন্ত্রী
বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে-আইনমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে একটি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর মন্ত্রণালয় আইন সংশোধনের এই উদ্যোগ নিয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
দেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি তোলার মধ্যে সরকার শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।
আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, “২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের জন্য একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে যাচ্ছে।
মূলত আইনের ৯(১) ধারায় পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এই ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করে প্রস্তাব দেওয়া হবে। ”
আইনের আরও কয়েকটি স্থানেও ছোট ছোট পরিবর্তন আনা হচ্ছে বলে জানান আইনমন্ত্রী।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 