বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ২০৪ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত
বাংলাদেশে ২০৪ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ বছর ২০৪টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর আগে ২০১৯ সালে ১৬৩টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছিল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় এই তথ্য জানায়।
বৈঠকে নিবন্ধিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বাইরে কেউ বিদেশগামী কর্মীদের সঙ্গে কোনো ধরনের লেনদেনে সম্পৃক্ত থাকলে তাদের শাস্তির আওতায় আনার সুপারিশ করে সংসদীয় কমিটি। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈঠকে জানানো হয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নীতিমালা অনুযায়ী শুধুমাত্র বৈধ ও নিবন্ধিত অভিবাসী মৃত কর্মীর পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণের নিয়ম থাকলেও বর্তমানে কোভিড মহামারি বিবেচনায় অবৈধ বা অনিবন্ধিত মৃত অভিবাসীর পরিবারকেও এ সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত বিদেশগামীদের সহায়তার জন্য ভিসার মেয়াদ বাড়ানো, বিমানের ফ্লাইট বাড়ানো, আর্থিক সহায়তা দেওয়াসহ নানামুখী পরিকল্পনা রয়েছে বলে জানায় মন্ত্রণালয়। কর্মীদের বিদেশ যাওয়া আরও সহজ করতে আগামী বৈঠকে বাংলাদেশ বিমানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করবে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, আলী আশরাফ ও সাদেক খান বৈঠকে অংশ নেন।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 