শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফেনী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ বাসযাত্রী নিহত
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফেনী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ বাসযাত্রী নিহত
৯৪৩ বার পঠিত
রবিবার, ১১ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেনী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ বাসযাত্রী নিহত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ ফেনীতে খোলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিন বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি। আহত ১১ জনকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন রাজশাহীর মনিরুল (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল কুদ্দুছ (২৫), নাটোরের ফারুক হোসেন (২০), বেলাল (৫৫), সজল (২২), আরিফুল ইসলাম (৩৫) ও আশিক (১৭), চাঁপাইনবাবগঞ্জের রুবেল (৩০), ফেনীর সোনাগাজীর দুলাল (৫০), কিশোরগঞ্জের আজাহারুল ইসলাম (২২) ও পাবনার রন্দু খান (২৪)। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

খোলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বাসের ৩ যাত্রী নিহত হয়েছেন। ফতেহপুর রেলগেট এলাকা, ফেনী, ১১ অক্টোবর
খোলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বাসের ৩ যাত্রী নিহত হয়েছেন। ফতেহপুর রেলগেট এলাকা, ফেনী,
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ফতেহপুর রেলক্রসিং এলাকায় বিকট শব্দে স্থানীয়দের ঘুম ভাঙে। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুর্ঘটনা ঘটেছে। এ সময় তাঁরা উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফেনী সদর-থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।

ফেনী রেলস্টেশনের জিআরপি পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামে যাচ্ছিল। আর ‘ঢাকা মেইল’ নামের ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। ফতেহপুর রেলক্রসিংটি খোলা ছিল, কোনো রেলবার ছিল না। ফলে বাস ও ট্রেন একসঙ্গে রেলক্রসিংটি পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তিনজন নিহত ও ১১ জন আহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম। তিনি বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না