রবিবার, ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন যুদ্ধজাহাজগুলো করোনায় আক্রান্ত
মার্কিন যুদ্ধজাহাজগুলো করোনায় আক্রান্ত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার ১৯০টি যুদ্ধজাহাজে এ পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। দেশটির হাতে মোট ২৯৬টি মোতায়েনযোগ্য যুদ্ধজাহাজ রয়েছে। সেই হিসাবে শতকরা ৬৫ ভাগ জাহাজ করোনাভাইরাস কবলিত হয়েছে।
গত এপ্রিল মাসের শেষ দিকে মার্কিন নৌ বাহিনী দাবি করেছিল যে, তাদের চল্লিশটি যুদ্ধজাহাজে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন সে সংখ্যা ১৯৬টিতে পৌঁছেছে। শুক্রবার মার্কিন জার্নাল নেভি টাইমস এ খবর দিয়েছে।
মার্কিন নৌবাহিনীর মহিলা মুখপাত্র লেফটেন্যান্ট এমিলি উইলকিনের বরাত দিয়ে নেভি টাইমস আরো জানিয়েছে, আক্রান্ত যুদ্ধজাহাজের অনেকগুলো রয়েছে সমুদ্রে, আবার অনেকগুলো বন্দরে রয়েছে।
আমেরিকার কয়েকটি যুদ্ধজাহাজ
তবে জার্নালটিতে দাবি করা হয়েছে যে, মার্কিন যুদ্ধজাহাজ থিওডোর রুজভেল্ট এবং ইউএসএস কিডে যে পরিমাণে করোনাভাইরাসের মহামারি ছড়িয়েছে, এসব জাহাজে তেমনটি নয়।
জার্নালটির বক্তব্য অনুসারে কোন জাহাজ মারাত্মকভাবে করোনা সংক্রমণে পড়েছে এবং কোন জাহাজে মহামারী আকারে ছড়িয়ে পড়ে নি তা পরিষ্কার নয়। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী করোনাভাইরাসের নিয়মিত রিপোর্ট করা বন্ধ করে দিয়েছে।
করোনাভাইরাসের মহামারীর প্রাথমিক পর্যায়ে ইউএসএস থিওডোর রুজভেল্ট যুদ্ধজাহাজে ১৩০০ সেনাকে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। এছাড়া ইউএসএস কিডে ৭৮ জন সেনাকে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 