শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টাঙ্গাইলে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের নির্দেশ
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টাঙ্গাইলে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের নির্দেশ
১২২৩ বার পঠিত
বুধবার, ১৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাঙ্গাইলে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের নির্দেশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে ধর্ষণের দায়ে আজ বুধবার এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই যুবককে ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দণ্ড পাওয়া যুবক মো. নাজমুল। তিনি নাগরপুর উপজেলার ভাতুরা গ্রামের বাসিন্দা। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন তাঁর বিরুদ্ধে এ রায় দেন।

ধর্ষণের ফলে জন্ম নেওয়া মেয়েটি নাজমুলের পরিচয়ে বড় হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
এ কে এম নাছিমুল আক্তার, বিশেষ সরকারি কৌঁসুলি
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম নাছিমুল আক্তার জানান, ওই তরুণীকে বিয়ে করার আশ্বাস দিয়ে ২০০৮ সালের ৬ ডিসেম্বর ধর্ষণ করেন নাজমুল। ফলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তিনি একটি মেয়ের জন্ম দেন। নাজমুল ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

নাছিমুল আক্তার বলেন, ধর্ষণের ফলে জন্ম নেওয়া মেয়েটি নাজমুলের পরিচয়ে বড় হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। তার ভরণপোষণ না দিলে নাজমুলের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?