শিরোনাম:
●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ●   সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন ●   বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ ●   আর্থিক সংকটের মুখে জাতিসংঘ ●   সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার ●   দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ ●   ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ●   নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২

BBC24 News
শনিবার, ১৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকা-৫ উপনির্বাচনে নৌকার মনু জয়ী,আর নওগাঁ-৬ আসনে জিতলেন আ.লীগের হেলাল
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকা-৫ উপনির্বাচনে নৌকার মনু জয়ী,আর নওগাঁ-৬ আসনে জিতলেন আ.লীগের হেলাল
১৮৪০ বার পঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-৫ উপনির্বাচনে নৌকার মনু জয়ী,আর নওগাঁ-৬ আসনে জিতলেন আ.লীগের হেলাল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ  ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। আর নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আনোয়ার হোসেন হেলাল। নির্বাচন কমিশন বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে তাকে।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন দুই হাজার ৯২৬ ভোট। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনে ভোট পড়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ।

শনিবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচন কমিশনের পক্ষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মীর আব্দুস সবুর পেয়েছেন ৪১৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আনছার রহমান শিকদার পেয়েছেন ৪৯ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী আরিফুর রহমান সুমন মাস্টার ১১১ ভোট পেয়েছেন।

এরআগে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা আট ঘণ্টা ভোটগ্রহণ হয়। ১৮৭টি কেন্দ্রে ৮৬৪টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ঢাকা- ৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। এরমধ্যে দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন পুরুষ এবং দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী ভোটার। ঢাকা-৫ আসনে রয়েছে ১৪টি ওয়ার্ড। মতিঝিল (আংশিক), যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী (আংশিক) নিয়ে এই আসন।গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। তবে এ ফলাফল বর্জন করে আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) আসনটিতে (রানীনগর ও আত্রাই উপজেলায়) আধাবেলা হরতাল আহ্বান করেছে বিএপি।
এর আগে ভোট চলাকালে শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় প্রতিটি কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টকে পিটিয়ে বের করে দেওয়া, বিএনপি সমর্থকদের ভোট দিতে না দিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু।
এই প্রথম এই আসনের সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
নওগাঁ-৬ আসনের ভোটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান নিশ্চিত করেছেন, এ নির্বাচনে ৩৬.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিএনপির ফল প্রত্যাখ্যান এবং রানীনগর ও আত্রাই উপজেলায় হরতালের ডাক
অপরদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ও প্রহসনের এই ভোট বাতিলের দাবিতে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে এ আসনে অর্থাৎ রানীনগর ও আত্রাই উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেন বিএনপি নেতারা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান, সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
কোনো পক্ষপাত করিনি: সিইসি কোনো পক্ষপাত করিনি: সিইসি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি
আসন্ন নির্বাচন থেকে সরে গেলেন মাহফুজ আলম আসন্ন নির্বাচন থেকে সরে গেলেন মাহফুজ আলম
খালেদা জিয়ার ৩টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি খালেদা জিয়ার ৩টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি
দেশে মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি দেশে মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি
শাপলা কলি’ নিচ্ছে এনসিপি, নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা শাপলা কলি’ নিচ্ছে এনসিপি, নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা

আর্কাইভ

নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি