মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনাঃ ৬৫ কোটি মানুষ আক্রান্ত হওয়ার আশংকা-ভারতের
করোনাঃ ৬৫ কোটি মানুষ আক্রান্ত হওয়ার আশংকা-ভারতের
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকেঃ আগামী ফেব্রুয়ারি নাগাদ ভারতের ১৩০ কোটি জনসংখ্যার অন্তত অর্ধেক নোভেল করোনাভাইরাস সংক্রমিত হবে এবং তা এই রোগের প্রসারের গতি কমাতে সাহায্য করবে বলে অভিমত জানালেন ভারতের কেন্দ্রীয় সরকার নিযুক্ত কমিটির সদস্য মণীন্দ্র আগরওয়াল।
কমিটিকে করোনা সংক্রমণের চেহারা কী হতে পারে, তা আগাম আনুমানিক হিসাব কষতে বলা হয়েছিল। ভারতে এপর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ লক্ষের বেশি। মোট সংক্রমণের বিচারে আমেরিকার পরই ভারতের স্থান।
যদিও সেপ্টেম্বরের মাঝামাঝি সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে গেলেও বর্তমানে তা হ্রাস পেয়েছে। গড়ে দৈনিক ৬১৩৯০টি নতুন কেস আসছে।এই প্রেক্ষাপটেই কানপুর আইআইটির প্রফেসর তথা সরকারি কমিটির সদস্য আগরওয়াল বলেন, আমাদের আঙ্কিক মডেল বলছে, দেশের সামগ্রিক জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ বর্তমানে সংক্রমিত হয়েছে।
ফেব্রুয়ারি নাগাদ তা বেড়ে ৫০ শতাংশ হতে পারে। ভাইরাসের বর্তমান সংক্রমণের গতি নিয়ে কমিটির হিসেব ফেডেরাল সরকারের সেরোলজিকাল সার্ভের চেয়ে অনেকটাই বেশি। সেরোলজিকাল সমীক্ষায় প্রকাশ, সেপ্টেম্বর পর্যন্ত মোট জনসংখ্যার মাত্র ১৪ শতাংশের মধ্যে ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু আগরওয়ালের বক্তব্য, জনসংখ্যার যে আয়তনের ওপর সেরোলজিকাল সার্ভে করা হয়েছে, তাতে ঠিকঠাক নমুনা সমীক্ষার হিসাব হয়ত পাওয়া যাবে না। পরিবর্তে ভাইরোলজিস্ট, বিজ্ঞানী ও অন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি একটি আঙ্কিক মডেলের ওপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করেছে। ইতিমধ্যেই তাদের রিপোর্ট বেরিয়েছে।
আগরওয়াল বলেন, আমরা একটা নতুন মডেল বের করেছি, যাতে রিপোর্ট না হওয়া কেসগুলিকে হিসাবে ধরা হয়েছে। সুতরাং আমরা সংক্রমিত মানুষজনকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হল রিপোর্ট হওয়া কেস, আরেকটি রিপোর্ট না হওয়া সংক্রমণের কেস। কমিটি হুঁশিয়ারি দিয়েছে, সুরক্ষাবিধি অর্থাৎ মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি পালিত না হলে তাদের অনুমান মিলবে না, এক মাসেই সংক্রমণ সংখ্যা ২.৬ মিলিয়নে ঠেকতে পারে বলে তিনি জানিয়েছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 