মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতি হয়েছে সাংবাদিকদের
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতি হয়েছে সাংবাদিকদের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ করোনা মহামারির সময়ে বিশ্বব্যাপী সাংবাদিকরা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে মারাত্মক চাপের মধ্যে কাজ করছেন বলে এক গবেষণায় উঠে এসেছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্টস বা আইসিএফজে ১২৫টি দেশের মোট ১,৪০৬ জন সাংবাদিকের ওপর পরিচালিত এই গবেষণায় আরও বলা হয়েছে এ পরিস্থিতিকে অনেকে তাদের সাংবাদিকতা পেশার জীবনের সবচেয়ে দীর্ঘ জটিল অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করছেন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে করোনাভাইরাস বিভিন্ন খাতের চাকরির পাশাপাশি বিশ্বজুড়ে কাজ করা সাংবাদিক ও তাদের নিউজ রুমে মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে। বিশ্বব্যাপী সংবাদ শিল্পে করোনা মহামারির প্রভাব কতটা পড়েছে তা জানতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টো সেন্টার ফর ডিজিটাল জার্নালিজমের সাথে আইসিএফজে বিভিন্ন দেশের সাংবাদিকদের ওপর এ গবেষণা চালায়।
ভয়েস অফ অ্যামেরিকার তরফে বাংলাদেশের বিশিষ্ট প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের কাছে আইসিএফজে এর গবেষণা প্রতিবেদনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশের সাংবাদিকরাও করোনাকালে বিভিন্ন চ্যালেঞ্জরে মোকাবেলা করেই কাজ করে যাচ্ছে। এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জন করোনা রোগী মারা গেছেন এবং ১৩৮০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে সরকারের স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানিয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 