শনিবার, ২৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ১০০ ভেন্টিলেটর ঢাকা এসে পৌঁছেছে
যুক্তরাষ্ট্রের ১০০ ভেন্টিলেটর ঢাকা এসে পৌঁছেছে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ করোনায় বাংলাদেশে মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন। এদের মধ্যে ১২ জনই ঢাকার। দু’জন মারা গেছেন রাজশাহীতে। এক সপ্তাহ যাবৎ মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত পাঁচ হাজার ৭৬১ জন এই রোগে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৫৮৬ জন। সবমিলিয়ে সংক্রমিত হয়েছেন তিন লাখ ৯৬ হাজার ৪১৩ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৬৮ জনের। সুস্থ হয়েছেন তিন লাখ ১২ হাজার ৬৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮ দশমিক ৭২ শতাংশ।
ওদিকে বাংলাদেশে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে ১০০ ভেন্টিলেটর ঢাকায় এসে পৌঁছেছে।
উল্লেখ্য যে, উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের ঢাকা সফরকালে এই ভেন্টিলেটর দেয়ার অঙ্গীকার করেছিল যুক্তরাষ্ট্র। তার সফরের এক সপ্তাহের মধ্যেই বিমানযোগে দ্রুততম সময়ের মধ্যে জরুরি এই সহায়তা ঢাকায় পৌঁছানো হলো।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 