শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গাইস্যুতে মিয়ানমারকে-যুক্তরাষ্ট্রের তাগিদ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গাইস্যুতে মিয়ানমারকে-যুক্তরাষ্ট্রের তাগিদ
১৬৩৩ বার পঠিত
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গাইস্যুতে মিয়ানমারকে-যুক্তরাষ্ট্রের তাগিদ

---বিবিসি২৪নিউজ আন্তর্জাতিকঃ গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাকে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে দেশটির প্রতি তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মিয়ানমারের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার এক ফোনালাপে অং সান সুচিকে এই আহ্বান জানান যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল।

ফোনালাপে মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার, মানবিক ত্রাণ কার্যক্রম এবং নভেম্বরে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও সমন্বিত জাতীয় নির্বাচনের প্রতি আমেরিকার সমর্থন পুনর্ব্যক্ত করেন হেইল। দুজনের ফোনালাপের এক পর্যায়ে উঠে আসে রোহিঙ্গা ইস্যুটিও। আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ানমারের জাতীয় নির্বাচন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘আন্ডার সেক্রেটারি হেইল বার্মা সরকারকে দেশব্যাপী সংঘাত অবসানের পাশাপাশি রোহিঙ্গা ও অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত অন্যান্য শরণার্থীদের স্বেচ্ছামূলক, নিরাপদ, সম্মানজনক ও দীর্ঘমেয়াদী প্রত্যাবাসন নিশ্চিতে পদক্ষেপ নিতে বার্মিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।’

২০১৭ সালের আগস্টে বর্মি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজারে এসে আশ্রয় গ্রহণ করে। এর আগে আরও কয়েক লাখ রোহিঙ্গা নাগরিক বিভিন্ন সময় বাংলাদেশে এসে আশ্রয় নেয়। সবমিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে।

জনবহুল বাংলাদেশের জন্য এই বিশাল জনগোষ্ঠীর চাপ বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার বারবার তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার কথা বললে নানা তালবাহানা করে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি।

এদিকে রোহিঙ্গারা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের নিয়ে মারাত্মক সমস্যায় পড়েছে স্থানীয় প্রশাসন। সরকার রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?