শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » করোনাঃ টেস্ট ছাড়া দেশে প্রবেশ নয়- প্রধানমন্ত্রী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » করোনাঃ টেস্ট ছাড়া দেশে প্রবেশ নয়- প্রধানমন্ত্রী
১২৩২ বার পঠিত
রবিবার, ১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনাঃ টেস্ট ছাড়া দেশে প্রবেশ নয়- প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের লাগামহীন সংক্রমণে ফের আতঙ্ক তৈরি হয়েছে দেশে দেশে। বাংলাদেশেও নতুন করে এক ধরনের আতঙ্ক রয়েছে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বিদেশ থেকে কোনো যাত্রী পরীক্ষা ছাড়া দেশে প্রবেশ করতে পারবে না।

কোনো যাত্রী যদি শনাক্ত হন তখন সঙ্গে সঙ্গে তাকে কোয়ারেন্টিনে নেয়া হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন। বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকেই এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। যাত্রী যেই হোন এটা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। সুরক্ষিত থাকতে হবে। মাস্ক পরতে হবে। উল্লেখ্য যে, গত সপ্তাহে বাংলাদেশে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে, ‘নো মাস্ক, নো সার্ভিস’। ঢাকায় এই আদেশ কিছুটা কার্যকর হয়েছে। বাইরের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মানুষের মধ্যে মাস্ক পরার ব্যাপারে এক ধরনের উদাসীনতা কাজ করছে।

দোকান মালিক সমিতি জানিয়েছে, এখন থেকে মাস্ক না পরলে পণ্য বিক্রি করা হবে না। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, সব দোকানপাট, মার্কেট ও বিপণি-বিতানে মাস্কহীন ক্রেতা, বিক্রেতাদের প্রবেশ করতে দেয়া হবে না। ২০২১ সালের ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। শনাক্ত আর মৃত্যুর সংখ্যা অনেকদিন ধরেই এক জায়গায় স্থির ছিল। তবে এক সপ্তাহে এই সংখ্যা বেড়েছে। মধ্য অক্টোবর পর্যন্ত শনাক্তের হার ১০ এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এক সপ্তাহ যাবত ১১ থেকে ১২ শতাংশে পৌঁছেছে। ঢাকায় গত এক মাসে ২০ শতাংশ নতুন রোগী বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, ঢাকায় প্রতি দশ লাখ মানুষের মধ্যে নতুন রোগী বেড়েছে সাড়ে তিন হাজার।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৬৮ জন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না