মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনে
বিশ্বের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনে
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের সরকার এখন উৎকণ্ঠার সাথে পর্যবেক্ষণ করছেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে দ্বিতীয়বারের মতো রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প জয়ী হবেন নাকি তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সে আসনে অধিষ্ঠিত হবেন।
ব্রিটেনের শীর্ষস্থানীয় বৈদেশিক নীতি গবেষণা দল চ্যাট্যাম হাউজের একটি ভাষ্য অনুসারে, ” যিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন, তিনি আমেরিকার কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পদ কিভাবে কাজ করছে এবং বিশেষত যুক্তরাষ্ট্র তার বর্তমান মিত্র এবং বহুপাক্ষিক সংস্থাগুলির সাথে কিভাবে সম্পর্ক বিদ্যমান রাখবে তা নির্ধারণ করবেন। যিনিই হোয়াইট হাউজে বসবেন, তিনিই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের স্বরূপ এবং বৈশ্বিক অর্থনীতিতে তার পথনির্দেশনা নির্ধারণ করবেন যা যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য তাত্পর্যপূর্ণ প্রভাব ফেলবে।”
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন । অনেকে নিজের কাজ থেকে ছুটি নিয়ে নির্বাচন পর্যবেক্ষণের পরিকল্পনা করছেন। কিছু শহর বিলবোর্ড আকারের টেলিভিশনে এ নির্বাচনের প্রচার করার পরিকল্পনা করেছে।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 