বুধবার, ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করলেন
ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করলেন
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন,ওয়াশিংটন থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, ‘আমরা নির্বাচনে জিতে গেছি।’
তিনি আরও বলেছেন, ‘ওরা আমাকে ধরতেই পারবে না। আমরা পেনসিলভানিয়ায়ও বড় ব্যবধানে জিততে যাচ্ছি। আমাকে হারনো তাদের পক্ষে অসম্ভব। উইসকনসিনও আমরা জয় করতে যাচ্ছি।’
তিনি ভোট গণনা বন্ধ করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন। তার মতে, প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার আর প্রয়োজন নেই।
বিভিন্ন রাজ্য থেকে আসা ভোটের ফলাফলে দেখা গেছে, এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে ২৫টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ২৩৮টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট। বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
তবে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে এ পর্যন্ত প্রাপ্ত ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা ট্রাম্পেরই বেশি।
তবে বাইডেনের সমর্থকরা এখনও জয়ের ব্যাপারে আশা ছাড়েননি। ডেমোক্র্যাটরা বলছেন, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছে, তা সঠিক নয়। কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে ফলাফল ডেমোক্র্যাটদের দিকেই যাবে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 