রবিবার, ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রেসিডেন্ট বাইডেন ও কমলা হ্যারিসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রেসিডেন্ট বাইডেন ও কমলা হ্যারিসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
রবিবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই অভিনন্দন বার্তার কথা জানানো হয়।
এর আগে গতকাল শনিবার ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। নারী হিসেবে তিনিই প্রথমবারের মতো আমেরিকার ইতিহাসে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন।
এদিকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণার আগেই জো বাইডেনের জয়ের খবরে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা। ডোনাল্ড ট্রাম্প আইনি লড়াইয়ের ঘোষণা দিলেও তার জন্য অপেক্ষা করেননি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
ইতিমধ্যে জার্মান চান্সেলার এঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেস, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 