শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি কাজে আগ্রহ কমছে!
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি কাজে আগ্রহ কমছে!
৯৯৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি কাজে আগ্রহ কমছে!

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয়ের পরে গত ছয় দিনপর    মধ্যে গতকাল বুধবার ট্রাম্প প্রথম প্রকাশ্যে আসেন। প্রেসিডেন্টের সরকারি কাজে খুব কম আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ট্রাম্পের সরকারি কাজের সাম্প্রতিক সূচি পর্যালোচনা করে বুধবার এই তথ্য জানিয়েছে। ট্রাম্পের সরকারি কাজের সূচি ইঙ্গিত করে, তিনি ছুটি ছাড়াই তাঁর কাজে অনুপস্থিত।

এদিন তিনি ‘ভেটেরানস ডে’ উপলক্ষে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে যান। তাঁর পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ অনুষ্ঠানে কোনো কথা বলেননি ট্রাম্প।

ট্রাম্প এখনো যুক্তরাষ্ট্রের বৈধ প্রেসিডেন্ট। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। তবে পরাজয় মেনে নিতে তিনি নারাজ।

প্রেসিডেন্ট হিসেবে আরেক দফায় ক্ষমতায় থাকতে ট্রাম্প মরিয়া। এ জন্য ভোট নিয়ে আইনি লড়াইয়ের কথা বারবার বলে চলছেন তিনি। কিন্তু প্রেসিডেন্টের সরকারি কাজের প্রতি তাঁর আগ্রহ খুব কমই দেখা যাচ্ছে।

নির্বাচনের পরপরই ভোট গণনা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দেন ট্রাম্প। তারপর বেশ কিছু দিন কেটে গেছে। কিন্তু এই সময়কালে ট্রাম্প এমন কোনো কাজ করেননি, যাতে মনে হয় তিনি এখনো যুক্তরাষ্ট্র চালাচ্ছেন।

সরকারি কাজে মনোযোগী হওয়ার পরিবর্তে ট্রাম্প সামাজিক মাধ্যমে একের পর এক ভিত্তিহীন দাবি করে যাচ্ছেন। তাঁর পোস্টের মধ্যে অনেকগুলোতে সতর্কবার্তা পর্যন্ত সেঁটে দিয়েছে টুইটার। এ ছাড়া তাঁকে গলফের মাঠেও সময় কাটাতে দেখা গেছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র অবশ্য ট্রাম্পের ঢিলেঢালা সরকারি কার্যসূচির পক্ষে সাফাই করেছেন। তাঁর দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সব দায়িত্বই পালন করছেন।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জাড ডিয়ার বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য কঠোর সংগ্রাম করছেন। একই সঙ্গে তিনি আমেরিকা ফার্স্ট নীতি বজায় রাখতে সব ধরনের দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার ট্রাম্প তাঁর রাজনৈতিক ও হোয়াইট হাউসের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। তাঁর এই বৈঠকের উদ্দেশ্য—আইনগত কৌশলের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা। এই বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, পরাজয় স্বীকার করার বিষয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক ইঙ্গিত দেননি ট্রাম্প।

ট্রাম্প পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে এমন ধারণা ছড়িয়ে পড়েছে যে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে কোনো ধরনের সহযোগিতা করা একটা নিষিদ্ধ কাজ।

এদিকে ট্রাম্প নিজেও সরকারি কাজকর্মে অনুপস্থিত। বরং এই সময়ে বাইডেন অনেকটা প্রেসিডেন্টের মতো কার্যসূচি অনুসরণ করছেন। তিনি সংবাদ সম্মেলন করছেন। বিশ্ব নেতাদের ফোন ধরছেন। তাঁর নিয়োগ করা করোনা পরামর্শ বোর্ডের সঙ্গে বৈঠক করছেন।

গত ২ অক্টোবর থেকে ৩ নভেম্বর বা তার পরবর্তী সময়ের ট্রাম্পের দৈনন্দিন সরকারি কার্যসূচি পর্যালোচনা করেছে সিএনএন। এতে হোয়াইট হাউসে ট্রাম্পের সরকারি অনুষ্ঠান আয়োজনের কমতি দেখা যায়।

বিশেষ করে করোনা মহামারির এই সময়ে এক মাসের বেশি সময় ধরে প্রেসিডেন্টের অফিশিয়াল মিটিংয়ে কমতি দেখা গেছে। এই বিষয়টি চোখে পড়ার মতো। ট্রাম্পের সবশেষ ইনটেলিজেন্স ব্রিফিংয়ের কার্যসূচি দেখা যায় গত ২ অক্টোবর।

এমনকি নির্বাচনের দিন কয়েক পর সব গণমাধ্যম যখন বাইডেনকে বিজয়ী হিসেবে ঘোষণা করে, তখন ট্রাম্প গলফ ক্লাবে ছিলেন।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না