শিরোনাম:
●   বৈশ্বিক ঐক্যের আহ্বান জানাল বাংলাদেশ ●   প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ●   ইরানের পাশে থাকবে পাকিস্তান ●   ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানের পাশে থাকবে পাকিস্তান
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানের পাশে থাকবে পাকিস্তান
৪৬ বার পঠিত
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের পাশে থাকবে পাকিস্তান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কামানের গর্জন থামাতে এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি সংলাপে বসার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (২৩ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বোববার (২২ মার্চ) ইরানের জাতীয় উৎসব ‘নওরোজ’ এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেহবাজ। অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতার মধ্যে আলাপচারিতা হয়। ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানান। অন্যদিকে, শেহবাজ শরিফও ইরানের বীর জনতার প্রতি সংহতি প্রকাশ করেন এবং চলমান যুদ্ধে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ফোনালাপের মূল কেন্দ্রবিন্দু ছিল মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি। প্রধানমন্ত্রী শেহবাজ জোর দিয়ে বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণ এবং পুঞ্জীভূত মতপার্থক্য দূর করার একমাত্র পথ হলো ‘সংলাপ ও কূটনীতি’। তিনি প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করার জোরালো তাগিদ দেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে পাকিস্তান তার গঠনমূলক মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

সীমান্তবর্তী প্রতিবেশী এবং ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত নিরসনে পাকিস্তানের এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।



আর্কাইভ

ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়