বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করতে চান বলে নিজের সহযোগীদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোয় ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তাঁর সহযোগীদের বলেছেন, ইরানে দীর্ঘ মেয়াদে যুদ্ধ এড়াতে চান তিনি।
ট্রাম্প মনে করেন, এই সংঘাত এখন ‘শেষ পর্যায়ে’ রয়েছে এবং জনসমক্ষে তিনি যে চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা উল্লেখ করেছিলেন, কর্মকর্তাদের সে অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেনপ্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট তাঁর সহযোগীদের বলেছেন, ইরানের এই সংঘাত তাঁকে অন্যান্য অগ্রাধিকারমূলক কাজ থেকে বিচ্যুত করছে। তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের কেউ কেউ চান, তিনি মার্কিন ভোটারদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো সবচেয়ে জরুরি সমস্যাগুলোর ওপর নজর দিন। এসব সমস্যার মধ্যে রয়েছে এই সংঘাতের ফলে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া।
সংশ্লিষ্ট কিছু ব্যক্তির বরাত দিয়ে পত্রিকাটি আরও জানিয়েছে, হোয়াইট হাউস মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের চীন সফরের প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, সেই বৈঠক শুরু হওয়ার আগেই যুদ্ধ শেষ হবে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোয় হামলা চালানো হয়। হামলার অজুহাত হিসেবে হোয়াইট হাউসের পক্ষ থেকে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির কথা বলা হয়। এ যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ইরানি নেতা নিহত হন।
জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এ ছাড়া বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরি




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 