শিরোনাম:
●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ডিজিএফআইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ- প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ডিজিএফআইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ- প্রধানমন্ত্রীর
১১২৮ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ডিজিএফআইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ- প্রধানমন্ত্রীর

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে

সামরিক গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সততা, নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন সেটাই আমাদের কামনা, আপনারা সেটাই করবেন।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিএফআইয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবনির্মিত বাসস্থানের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ডিজিএফআই কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ইতিহাসটা জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, বা দুর্নীতি, মাদক এগুলোর হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলেই আমাদের এই যুব সমাজের মেধা আমরা কাজে লাগাতে পারব। দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারব। সেইভাবেই আমাদের দেশকে গড়তে হবে। কাজেই এইসব দিকে আমাদের প্রত্যেকেরই কিন্তু স্ব-স্ব কর্মস্থলে দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে।’

স্বাধীনতার পর জাতির পিতা একদিকে যেমন যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়ে তুলেছেন অপরদিকে সশস্ত্র বাহিনীকেও যথাযথভাবে গড়ে তুলেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতির পিতার দেওয়া প্রতিরক্ষা নীতিমালা মেনেই আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এসময় দেশকে এগিয়ে নিতে শান্তি বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের প্রচেষ্টা হচ্ছে আমরা চাই জাতির পিতার যে আকাঙ্ক্ষা ছিল যে, এই দেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ, উন্নত সমৃদ্ধ দেশ, এদেশের প্রতিটি মানুষ পেট ভরে খাবে, হেসে-খেলে বাঁচবে। সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমাদেরও লক্ষ্য। আমরা সেটাই করতে চাই। তাই দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার।’



এ পাতার আরও খবর

বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ:  প্রধান উপদেষ্টা জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত

আর্কাইভ

বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি