শনিবার, ২১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনা শনাক্তের হার সর্বোচ্চ, মৃত্যুও বেড়েছে
বাংলাদেশে করোনা শনাক্তের হার সর্বোচ্চ, মৃত্যুও বেড়েছে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ। গত ৭৮ দিনের মধ্যে এটি সর্বোচ্চ শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৪৩টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৭ জনের। দেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। এর আগে গত ৫ সেপ্টেম্বর সংক্রমণ শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৮ শতাংশ। মাঝে সংক্রমণ শনাক্তের হার ১০ থেকে ১৩ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনের মধ্যে ১৮ জন পুরুষ ও ১০ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এর আগে গত পাঁচ দিনে দুই হাজারের বেশি মানুষের শরীরে কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছিল। দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 