শিরোনাম:
●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে- বঙ্গভবন
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে- বঙ্গভবন
১১২৭ বার পঠিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে- বঙ্গভবন

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ বঙ্গভবন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।  মন্ত্রিসভায় নতুন ‍মুখ যুক্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে একজনের শপথের গুঞ্জন চলছে।

আগামীকাল রাষ্ট্রপতি একজন নতুন প্রতিমন্ত্রীকে শপথ পড়াবেন বলে কর্মসূচি রাখা হয়েছে। সোমবার সোশাল মিডিয়ার পাশাপাশি কয়েকটি সংবাদ মাধ্যমে এই খবর এলেও সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

সাধারণত বঙ্গভবনে যদি ১-২ জন মন্ত্রী বা প্রতিমন্ত্রী শপথ নেন, তবে আয়োজন ছোট হয়। করোনাভাইরাস মহামারীর কারণে সেই ছোট আয়োজনের পরিসরও সংক্ষিপ্ত হতে পারে।

বঙ্গভবনের এই শপথ অনুষ্ঠানের দায়িত্বে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু সেই বিভাগের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

গণমাধ্যমে নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে জামালপুরের আওয়ামী লীগ সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের নাম এসেছে।

৬৪ বছর বয়সী ফরিদুল হক জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে এনিয়ে তৃতীয়বার সংসদে প্রতিনিধিত্ব করছেন।

সোমবার রাতে জানতে চাইলে ফরিদুল হক বলেন, “কাল সকালে হয়ত প্রজ্ঞাপন জারি হতে পারে। তখন আপনারা-আমরা জানতে পারব।

“আগামীকাল দুইটার আগে কিছু বলা যাবে না। দুয়েকদিনের মধ্যে শপথ অনুষ্ঠানও হতে পারে। আমরা এটুকু শুনেছি যে, আগামীকাল না হলে পরশুদিন হবে।”

শপথ নেওয়ার ডাক পেয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “এ রকম কোনো কিছু না। আমরা কাল দুপুরের মধ্যে খবর পাব যে কালকে শপথ হবে কি না বা কার কী পজিশন বা কার কী হতে পারে বা কাকে ডাকে।

“কাকে দেবে না দেবে কোনো কিছু কারও নলেজে নেই, এমনকি আমাদের নলেজেও নেই।”

গণমাধ্যমের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফরিদুল হক বলেন, “এটা যারা করেছে তারা অতি উৎসাহী হয়ে করেছে। অযথা এটা সামাজিক মাধ্যমে দিয়ে দিয়েছে। এ নিয়ে আমি কমপ্লেইনও করেছি।”

ফরিদুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরেও উঠেছেন।

মন্ত্রিসভায় ধর্ম মন্ত্রণালয় এখন শূন্য রয়েছে। টেকনোক্র্যাট কোটায় স্থান ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ মো. আবদুল্লাহ গত ১৩ জুন মারা যাওয়ার পর নতুন কাউকে সেই দায়িত্ব দেওয়া হয়নি।

রুলস অব বিজনেস অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী অধীনে চলে যায়।

প্রতিমন্ত্রী মারা যাওয়ার পর প্রধানমন্ত্রীর হাতে ধর্ম মন্ত্রণালয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজান তিনি।

মন্ত্রিসভায় দুই দফা রদবদল এবং একজন প্রতিমন্ত্রী মারা যাওয়ার পর শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারে বর্তমানে ২৫ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।



এ পাতার আরও খবর

বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ:  প্রধান উপদেষ্টা জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত

আর্কাইভ

বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি