শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’
১২৮৭ বার পঠিত
বুধবার, ২৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

---বিবিসি২৪নিউজ, এশিয়া ডেস্কঃ ভারতে দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে তামিলনাড়ু ও পুদুচেরির দিকে অগ্রসর হচ্ছে।

ভারতের আবহাওয়া দফতর সূত্রের বরাতে সোমবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। ভারতে ঘূর্ণিঝড় নিভার প্রভাবে গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে নাজেহাল চেন্নাই। আবহবিদরা আগেই সতর্ক করেছিলেন ঘূর্ণিঝড় নিভার যত এগিয়ে আসবে বৃষ্টির পরিমাণ বাড়বে তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে চেন্নাইয়ে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই গত কাল থেকে অবিরাম বৃষ্টি চলছে চেন্নাইয়ে। নীচু এলাকাগুলো ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। সেখান থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে চেম্বারমবক্কম হ্রদের উপর চাপ সৃষ্টি হতে পারে। এমন আশঙ্কা করেই আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল প্রশাসন। বৃষ্টি বাড়তেই এ দিন হ্রদের বাঁধের লকগেট খুলে দেওয়া হয়। আদিয়ার নদীতে প্রাথমিক ভাবে ১ হাজার কিউসেক জল ছাড়া হয়। প্রবল বৃষ্টির জেরে বাঁধের জল বিপদসীমার কাছাকাছি পৌঁছনোর আগেই জল ছাড়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।বন্যা থেকে শিক্ষা নিয়ে এ বার আগেভাগেই পদক্ষেপ করা হয়েছে বলেই এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন। পাশাপাশি আরও একটা আশঙ্কার কথাও উঠে আসছে। চেম্বারমবক্কম হ্রদের জল আদিয়ার নদীতে ছাড়ার ফলে ফুলে ফেঁপে উঠেছে। তাই নীচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে দিকটাও সমান ভাবে খেয়াল রাখতে হচ্ছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক। এমন একটা পরিস্থিতি আসতে পারে এই আশঙ্কা করে তাই আগেভাগে নদী তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে।

প্রবল বৃষ্টির জেরে এ দিন সকালেই মেরিনা সমুদ্র সৈকত প্লাবিত হয়েছে। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তামিলনাড়ু সরকার চেন্নাই-সহ ১৩টি জেলায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। চেন্নাই বিমানবন্দর ২৪টি বিমান বাতিল করেছে



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না