শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মার্কিন দূতাবাসের কাছে পাওয়া বস্তুটি বোমা ছিল না
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মার্কিন দূতাবাসের কাছে পাওয়া বস্তুটি বোমা ছিল না
১০৩৭ বার পঠিত
বুধবার, ২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন দূতাবাসের কাছে পাওয়া বস্তুটি বোমা ছিল না

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ  ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসের অ্যানেক্স ভবনের প্রবেশমুখের কাছে ফেলে যাওয়া কালো ব্যাগ থেকে টেপ মোড়ানো একটি কৌটা উদ্ধার হয়েছে। কৌটার মধ্যে বালু পাওয়া যায়, তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

অ্যানেক্স ভবনটি মার্কিন দূতাবাস ভবনের উল্টো দিকে। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সন্ধ্যায় বলেন, বেলা সাড়ে তিনটার দিকে অ্যানেক্স ভবনে দুটি গাড়ি ঢুকছিল। সেখানে দুজন লোক দাঁড়িয়ে ছিলেন। তাঁদের একজনের হাতে কালো রঙের একটি ব্যাগ ছিল। এ সময় প্রধান সড়কে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তাঁদের দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে তাঁরা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যান।

সুদীপ কুমার চক্রবর্তী আরও জানান, ঘটনাটি জানানোর পর ভাটারা থানার পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল অ্যাকশন গ্রুপের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে চারদিক ঘিরে রাখে। পরে ব্যাগ থেকে টেপ মোড়ানো একটি কৌটা, একটি ছোট ছুরি ও এক টুকরা বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

কৌটার মধ্যে বালু পাওয়া যায়, তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।ঢাকার গুলশান ও বারিধারা কূটনৈতিক এলাকা। সেখানে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা নেয় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, ঘটনার পরপরই বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন।

এ ঘটনায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বারিধারা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা থেকে এই ঘটনার সঙ্গে জড়িত লোকজনকে শনাক্ত করার চেষ্টা করছে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার মো. আবদুল মান্নান রাতে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?