শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনার টিকা নকল হতে পারে, ইন্টারপোল
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনার টিকা নকল হতে পারে, ইন্টারপোল
১০৮৭ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার টিকা নকল হতে পারে, ইন্টারপোল

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ করোনার নকল টিকা বাজারে বিক্রি হতে পারে অথবা আসল টিকা চুরি হয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে ইন্টারপোল। ফ্রান্সভিত্তিক পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাটি গত বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বিশ্বব্যাপী এ সতর্কতা জারি করেছে।

বিশ্বের বিভিন্ন পুলিশ বাহিনীর মধ্যকার সমন্বয়ক সংস্থা হলো ইন্টারপোল। সংস্থাটির সতর্কতা বার্তায় বলা হয়েছে, ১৯৪টি সদস্যদেশের পুলিশ বাহিনীকে এ বিষয়ে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বলা হয়েছে, সংঘবদ্ধ একটি চক্র নকল টিকা বাজারে ও অনলাইন মাধ্যমে বিক্রির চেষ্টা করতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, মহামারির কারণে এরই মধ্যে বেশ ‘সুযোগসন্ধানী ও অপরাধপ্রবণ’ আচরণ দৃশ্যমান হয়েছে। অপরাধপ্রবণতাও বেড়েছে। আর এসবের পেছনে রয়েছে করোনার নকল টিকা প্রস্তুত করা ও আসল টিকা চুরির আশঙ্কা।

ইন্টারপোল বলেছে, এ ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজন আছে। যেহেতু করোনার টিকার অনুমোদন ও তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া নিকটবর্তী, তাই টিকার সরবরাহ নিরাপদ করার প্রয়োজনীয়তা তীব্র হয়ে উঠছে। সেই সঙ্গে টিকা বিক্রির ক্ষেত্রে অবৈধ ওয়েবসাইটের ব্যবহার চিহ্নিত করতে হবে।

ইন্টারপোলের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিভিন্ন দেশের সরকারগুলো ধীরে ধীরে গণটিকাদান কর্মসূচির দিকে এগোনোর চিন্তাভাবনা করছে। এখন অপরাধী চক্রগুলো টিকার সরবরাহকে বিনষ্ট করার চেষ্টা করতে পারে। ভুয়া ওয়েবসাইটে টিকা বিক্রির চেষ্টাও হতে পারে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য, এমনকি জীবনও হুমকির মুখে পড়তে পারে।

ইন্টারপোলের মহাসচিব জুরগেন স্টক বলেন, করোনার টিকার সঙ্গে সম্পর্কিত সব ধরনের অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাসম্ভব প্রস্তুত থাকার প্রয়োজন রয়েছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না