মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টাঙ্গাইলে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
টাঙ্গাইলে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ফ্লাইওভারের কাছে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক জালাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাক দুটির একটি ঢাকামুখী ও অপরটি উত্তরবঙ্গমুখী ছিল। রাস্তায় ঘন কুয়াশার কারণে ঠিকভাবে দেখতে না পেয়ে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। উদ্ধার কাজ চলছে।




রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান 