মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকার নিষেধাজ্ঞাঃ করোনার টিকা কিনতে পারছে না ইরান’
আমেরিকার নিষেধাজ্ঞাঃ করোনার টিকা কিনতে পারছে না ইরান’
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি বলেছেন, আমেরিকার অন্যায় ও অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহ করতে পারছে না তার দেশ। তিনি আরো বলেছেন, ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার কারণে করোনার টিকার জন্য প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
এ কারণে তিনি করোনাভাইরাসের টিকা সংগ্রহ করার কাজটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।
হেম্মাতি সোমবার নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে আরো লিখেছেন, কেউ কেউ অজ্ঞতাবশত অথবা ইচ্ছাকৃতভাবে আমেরিকার এই দাবিকে সত্য প্রমাণ করার চেষ্টা করেন যে, বহির্বিশ্ব থেকে ওষুধ বা টিকা সংগ্রহ করার ওপর তো আমেরিকা নিষেধাজ্ঞা দেয়নি। অথচ বাস্তবতা হচ্ছে, কোনো দেশের কাছ থেকে ওষুধ কেনার জন্য অর্থ পরিশোধের পথটি নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে।
আব্দুন নাসের হেম্মাতি উদাহরণ দিতে গিয়ে বলেন, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে কিছু পণ্য সংগ্রহের সময় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ আমেরিকা জব্দ করে ফেলবে কিনা সে গ্যারান্টি সিউল তেহরানকে দিতে পারেনি।
তিনি আরো বলেন, ইরানের অধিকার থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ করোনাভাইরাস মোকাবিলার জন্য তেহরানকে ঋণ দিতে অপারগতা প্রকাশ করে, এমনকি বিষয়টি নিয়ে ওই তহবিলের পরিচালনা পরিষদের বৈঠকে আলোচনা পর্যন্ত করতে সাহস পায়নি আইএমএফ। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই জটিল সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 