শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগঃ অলি আহমেদের একটি বই বাজেয়াপ্ত করার নির্দেশ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগঃ অলি আহমেদের একটি বই বাজেয়াপ্ত করার নির্দেশ
১২৭৩ বার পঠিত
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগঃ অলি আহমেদের একটি বই বাজেয়াপ্ত করার নির্দেশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের বই রেভ্যুলেশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ’ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

‘জিয়াউর রহমান ছিলেন প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি’ তার ওই বইতে এমন তথ্য থাকার অভিযোগ এনে করা রিট শুনানির পর বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত।

একই বিষয়ে অলি আহমেদের এক সাক্ষাৎকার প্রচারের ঘটনায় বিদেশে থাকা সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধ করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে শাহ মঞ্জুরুল হক বলেন, ১৭ আগস্ট ইউটিউব চ্যানেলে সাংবাদিক কনক সরওয়ার কর্নেল অলি আহমেদের সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, জিয়াউর রহমান ছিলেন অস্থায়ী প্রেসিডেন্ট।

সেটাকে চ্যালেঞ্জ করেছি এবং ওনার বই নিষিদ্ধ করতে বলেছি। বইয়ের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু সম্পর্কে অনেক নেগেটিভ কথাবার্তা আছে। জিয়াউর রহমানকে অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে। এছাড়া কনক সরওয়ার ইউটিউবে যেসব বিতর্কিত কনটেন্ট দিয়েছে সেগুলোর ওপর রুল হয়েছে। এগুলো নিষ্ক্রিয় বা বন্ধ করতে আদেশ দিয়েছেন।
রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ।

এর আগে গত ৭ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করে ইতিহাস বিকৃত করেছেন অভিযোগ এনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমকে আইনি নোটিশ দিয়েছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ।

ওই দিন ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ বলেন, অলি আহমেদ ১৭ আগস্ট কনক সরওয়ারের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি দাবি করেন, জিয়াউর রহমান ‘প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি’।

অথচ সংবিধানে বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি বলা হয়েছে এবং সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এটা নিয়ে কোনো কথা কেউ উত্থাপন করেননি। তাই এ বক্তব্য ইতিহাস বিকৃতি। এ কারণে নোটিশ দিয়েছি।

মঙ্গলবার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ বলেন, অলি আহমেদ নোটিশের জবাব দিয়েছেন। তবে তিনি তার বক্তব্যে অনড় রয়েছেন। এরপর তার নোটিশের জবাব যুক্ত করে রিট করেছি।

রিটে জিয়াউর রহমানকে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি উল্লেখ করে অলি আহমেদের লেখা ‘রেভ্যুলেশন, মিলিটারি পারসোনাল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ’ শিরোনামের বইসহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে তার এমন সব বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার নির্দেশনা চাওয়া হয়।

অলি আহমদের সাক্ষাতকারসহ কনক সরওয়ারের দেশবিরোধী সব ভিডিও কনটেন্ট নিষিদ্ধ, বন্ধ, অকার‌্যকর ও অপসারণ করতেও নির্দেশনা চাওয়া হয়।মঙ্গলবার শুনানি শেষে উচ্চ আদালত আদেশ দেন।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প